1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন
Title :
সেপ্টেম্বরে রেমিট্যান্সে ৩% প্রবৃদ্ধি, এসেছে ২৭৬.৬ কোটি ডলার জুলাই-আগস্টের অনলাইন ভ্যাট রিটার্নে সময় বাড়ল, শেষ সময় ১৫ অক্টোবর গোপালগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে ‘ফ্যাব্রিক লাইব্রেরি’র যাত্রা শুরু, দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত ‘কৃষক কার্ড’ বিতরণ কৃষকের জীবনমান উন্নয়নে সরকারের উদ্যোগ: ফজলুল হক মিলন প্রধানমন্ত্রী তারেক রহমানকে বরণে কুমিল্লার মহাসড়কজুড়ে উৎসবমুখর পরিবেশ সম্মিলিত ইসলামী ব্যাংকের অডিট কমিটির প্রথম সভা অনুষ্ঠিত আইনজীবী অ্যাডভোকেট গোলাম মোস্তফার মৃত্যু, সাওল পরিবারের শোক আইএফআইসি ব্যাংকের চেয়ারম্যান পুনর্নির্বাচিত হলেন মো. মেহমুদ হোসেন অল-রাউন্ড ব্যবহারের উপযোগী নতুন সি-সিরিজ স্মার্টফোন আনছে রিয়েলমি চুয়াডাঙ্গায় বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

সংস্কার চলা ব্যাংকিংখাতে সহযোগিতা করবে বিশ্বব্যাংক

  • আপডেট : বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৪, ৪.৫২ পিএম
  • ১৬৫ Time View

দেশের সংস্কার চলা ব্যাকিংখাতে বিশ্বব্যাংক সহায়তার আশ্বাস দিয়েছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেন, আমাদের ব্যাকিংখাতে সংস্কার চলছে। এখানে তারা (বিশ্বব্যাংক) সাহায্য করবে।

আজ বৃহস্পতিবার বিশ্ব ব্যাংকের দক্ষিণ অঞ্চলীয় ভাইস প্রেসিডেন্ট মি. মার্টিন রাইজারের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি এ কথা জানান।

অর্থ উপদেষ্টা বলেন, স্বাস্থ্য ও জ্বালানি শক্তি খাত, খাদ্য, বন্যা ও রোহিঙ্গা শরণার্থীদের সাপোর্ট নিয়ে কথা হয়েছে। আমরা তাদের কাছে যে প্রস্তাবনা দিয়েছি তাতে তারা মোটামুটি ইতিবাচক। বিশ্বব্যাংকের সঙ্গে অন্য দাতা সংস্থাগুলো একত্রে সমন্বয় করার কথা বলা হয়েছে।

তিনি আরও বলেন, কারিগরি সহায়তাসহ অন্যান্য বিষয়ে তাদের কোনো কার্পণ্য থাকবে না। দ্বিতীয়ত, আমাদের ব্যাকিংখাতে সংস্কার চলছে। এখানে তারা সাহায্য করবে। বিশেষ করে বেসরকারি সেক্টরে উদ্যোক্তা বাড়ানো, তাদের বিনিয়োগে সুযোগ-সুবিধা দেখার বিষয় আলোচনা হয়েছে। আমরা যে সংস্কারগুলো করছি তারা সে বিষয় সন্তুষ্ট।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com