1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৬:০০ পূর্বাহ্ন
Title :
তিন মাসে রপ্তানি আয় ১ হাজার ৩০৯ কোটি ডলার, প্রবৃদ্ধি ৬.৩৪% রপ্তানিমুখী শিল্পে প্রি-শিপমেন্ট ঋণের তহবিল বাড়াল বাংলাদেশ ব্যাংক সেপ্টেম্বরে রপ্তানি আয় বেড়েছে সাড়ে ৮%, রেমিট্যান্স ৩% ধানমন্ডিতে ২৪ হাজার ৩২১ বর্গফুটের বাণিজ্যিক স্পেস কিনবে ইবনে সিনা পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে সিমটেক্স ইন্ডাস্ট্রিজ রূপগঞ্জে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের ওপর হামলা, রক্তাক্ত জখম ও টাকা ছিনতাই মেশিনারিজের আড়ালে অবৈধভাবে এসি আমদানি করছে হায়ার বাংলাদেশ ‎নবীনগর কেন্দ্রীয় মহাশ্মশানে মাদকাসক্ত যুবককে গাঁজা খেতে না দেওয়ায় পূজায় বাধা, ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ সেপ্টেম্বরে রেমিট্যান্সে ৩% প্রবৃদ্ধি, এসেছে ২৭৬.৬ কোটি ডলার জুলাই-আগস্টের অনলাইন ভ্যাট রিটার্নে সময় বাড়ল, শেষ সময় ১৫ অক্টোবর

৬০ হাজার টন ইউরিয়া সার কিনবে সরকার

  • আপডেট : বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৪, ৮.১০ পিএম
  • ১৭০ Time View

সৌদি আরব ও কাতার থেকে ২০২৪-২০২৫ অর্থবছরে জন্য ৬০ হাজার মেট্রিক টন সার আমদানির অনুমোদন দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। এতে মোট ব্যয় হবে ২৩৬ কোটি ৩ লাখ ৭৬ হাজার টাকা।

বুধবার (১৮ সেপ্টেম্বর) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এ প্রস্তাবের অনুমোদন দেয়া হয়েছে।

বৈঠক শেষে অর্থ উপদেষ্টা সাংবাদিকদের জানান, ২০২৪-২০২৫ অর্থবছরে সৌদি আরবের সাবিক কৃষি পুষ্টি কোম্পানি থেকে ১ম লটের ৩০ হাজার মেট্রিক টন বাল্ক গ্র্যানুলার ইউরিয়া সার আমদানির প্রস্তাব অনুমোদন দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। এতে ব্যয় ধরা হয়েছে ১১৮ কোটি ১ লাখ ৮৮ হাজার টাকা। প্রতি মেট্রিক টন সারের দাম পড়বে ৩২৭.৮৩ মার্কিন ডলার।

এছাড়া অপর এক প্রস্তাবে ২০২৪-২০২৫ অর্থবছরে জন্য কাতারের মুনতাজাত থেকে ২য় লটের ৩০ হাজার মেট্রিক টন বাল্ক গ্র্যানুলার ইউরিয়া সার আমদানির প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকার। এতে ব্যয় ধরা হয়েছে ১১৮ কোটি ০১ লাখ ৮৮ হাজার টাকা। প্রতি মেট্রিক টন সারের দাম পড়বে ৩২৭.৮৩ মার্কিন ডলার।

বৈঠক শেষে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, আমাদের বোরো মৌসুমে সারের সবচেয়ে বেশি প্রয়োজন হয়। এজন্য তিনটা লটে ৬০ হাজার মেট্রিক টন ইউরিয়া সার আমদানির অনুমোদন দেয়া হয়েছে। আশা করছি সার ও খাদ্যদ্রব্যের কোনো ঘাটতি হবে না। যেখান থেকে পারি আমরা সংস্থান করেছি। মজুতও ভালো রয়েছে। আমাদের সার আসতেই থাকবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com