1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০১:৩০ পূর্বাহ্ন
Title :
ইসলামী ব্যাংকে সাইবার সিকিউরিটি সচেতনতা ক্যাম্পেইনের উদ্বোধন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর ৪৩৪তম বোর্ড সভা অনুষ্ঠিত উর্দুভাষীদের স্থায়ী পুনর্বাসনের দাবি: ৫ই অক্টোবর প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে লংমার্চের ঘোষণা অবৈধভাবে ফসলি জমি থেকে মাটি কেটে পাচারের সময়ে মাটি ভর্তি জাহাজ জব্দ, মালিককে ১ লাখ টাকা জরিমানা নতুন ঠিকানায় ন্যাশনাল ব্যাংকের সখিপুর শাখা নেটওয়ার্ক ছাড়াই ফোনে যোগাযোগ: আল্ট্রালিংক যেভাবে কাজ করে Price Sensitive Information of The IBN SINA Phamaceutical Industry PLC ৪ অক্টোবরের ইজিএম বাতিল করেছে সিটি ব্যাংক পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ফাইন ফুডস পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ

বাজারে আসছে ইয়ামাহার নতুন দুইটি মোটরসাইকেল

  • আপডেট : রবিবার, ১৭ এপ্রিল, ২০২২, ৬.০৮ পিএম
  • ২৩৫ Time View

প্রতি বছর ইয়ামাহা গ্রাহকদের জন্য নিয়ে আসে নতুন ধরনের সব বাইক মডেল। এবারও তার ব্যতিক্রম হয়নি।

গতকাল শনিবার (১৬ এপ্রিল) রাজধানীর তেজগাঁও এর এসিআই সেন্টারে ইয়ামাহার বহুল প্রতিক্ষিত আর১৫ ভার্সন ৪.০ ও এফজেড-এক্স মডেল দুটির প্রি-বুকিং উদ্বোধন করা হয়।

গ্রাহকরা সারাদেশে ইয়ামাহার অনুমোদিত সব শো-রুমে আর১৫ ভার্সন ৪.০ ও এফজেড-এক্স প্রি- বুকিং এর মাধ্যমে ক্রয় করতে পারবেন। প্রি-বুকিং এ রয়েছে এক্সক্লুসিভ গিফট পাওয়ার সুযোগ।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসিআই মটরস্ এর নির্বাহী পরিচালক জনাব সুব্রত রঞ্জন দাস ও এসিআই মটরস্ এর অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

উল্লেখ্য, এসিআই মটরস্ বাংলাদেশে ইয়ামাহা মোটরসাইকেলের একমাত্র ডিস্ট্রিবিউটর ও টেকনিক্যাল কোলাবোরেটেড পার্টনার। স্বনামধন্য কোম্পানি এসিআই লিমিটেডের একটি সহায়ক প্রতিষ্ঠান হিসেবে ২০০৭ সালে এসিআই মটরস্ যাত্রা শুরু করে। বর্তমানে সারাদেশে ইয়ামাহার ৯০ টিরও বেশি ৩এস (সেলস্, সার্ভিস, স্পেয়ার পার্টস্) ডিলার পয়েন্ট রয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com