1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১০:২২ পূর্বাহ্ন
Title :
কুমিল্লায় সীমান্তে রহস্যময় ড্রোন কুমিল্লা সীমান্তে আওয়ামী লীগ নেতাদের অবস্থানের খবরে বিএনপির বিক্ষোভ কুমিল্লায় ভু’য়া ডাক্তার ও নানা অনিয়ম, তিন প্রতিষ্ঠানকে ১ লাখ ৭৫ হাজার টাকা জরিমানা দেশের বিভিন্ন স্থানে ক্ষতিগ্রস্ত গ্রামীণ ব্যাংকের ১০৪ শাখা-কার্যালয় বাংলাদেশ পুলিশের সদস্যদের জন্য মোটরসাইকেল অর্থায়ন সুবিধা সম্প্রসারণে কমিউনিটি ব্যাংক ও রয়্যাল এনফিল্ড অংশীদারত্ব জাতীয় প্রাণিসম্পদ পদক ২০২৬ অর্জন করল আকিজ এগ্রো ফিড এয়ার অ্যাস্ট্রার বিজনেস পার্টনার অ্যাওয়ার্ড পেল সহজ সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হত্যা মামলায় ফাঁসানোর চেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন নিজস্ব প্রযুক্তিতে স্বয়ংক্রিয় ইনওয়ার্ড রেমিট্যান্স সেবা চালু করলো দ্য প্রিমিয়ার ব্যাংক বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি মামলার তদন্ত প্রতিবেদন ৩০ ডিসেম্বর

রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে নির্বাচনী রূপরেখা প্রকাশ করুন

  • আপডেট : শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৪, ৯.০৭ পিএম
  • ২৯৫ Time View

নিজস্ব প্রতিবেদকঃ সাবেক বিরোধী দলীয় চিফ হুইপ ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক অন্তর্বর্তীকালীন সরকারকে উদ্দেশ্য করে বলেছেন, অল্প সময়ের মধ্যে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে নির্বাচনী রূপরেখা প্রকাশ করতে হবে।

তিনি আরো বলেন, বিগত আওয়ামী লীগ সরকারের সময় লুট হওয়া অর্থ ফেরত এনে দেশের উন্নয়নে কাজে লাগাতে হবে। তিনি বলেন, শেখ হাসিনার আত্মীয় স্বজনরা গার্মেন্টস বন্ধ রেখে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করেছেন এবং অবৈধ পন্থায় কোটি কোটি টাকা ও সম্পদের মালিক হয়েছেন। তাদের গ্রেফতার করে উপযুক্ত বিচার করতে হবে।

আরজেএফ’র চেয়ারম্যান এস এম জহিরুল ইসলামের সভাপতিত্বে ১৪ সেপ্টেম্বর শনিবার সকালে রুর‌্যাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আরজেএফ) এর উদ্যোগে জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হল (গোলটেবিল মিলনায়তনে) অন্তর্বর্তীকালীন সরকারের কাছে “আমাদের প্রত্যাশা” শীর্ষক গোলটেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক কমরেড সাইফুল হক।

বিশেষ অতিথি হিসেবে আলোচনায় অংশগ্রহণ করেন বরিশাল জেলা সমিতির সভাপতি প্রকৌশলী ইকবাল হোসেন তাপস, সেন্টার ফর হিউম্যান রাইট্স এন্ড ডেভেলপমেন্ট এর চেয়ারম্যান ইঞ্জিনিয়ার একেএম রেজাউল করিম, এস আর ক্রীড়া সংঘের সভাপতি এ্যাডভোকেট সাহিদা রহমান রিংকু, সামাজিক পরিবেশ ও মানবাধিকার বাস্তবায়ন সংস্থার চেয়ারম্যান লায়ন এইচ এম ইব্রাহীম ভূঁইয়া, আন্তর্জাতিক স্বাস্থ্য বিজ্ঞানী ডাঃ জাহিদুল বারী, দশ আঙ্গুল ফাউন্ডেশনের চেয়ারম্যান হৃদয় চৌধুরী, পল্টন থানা যুবদলের সহ-সভাপতি মোঃ ফজলুল হক মনি, বাংলাদেশ সুপ্রিম কোর্টের এ্যাডভোকেট এ্যাডঃ খান চমন-ই-এলাহী, জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের আহ্বায়ক কমিটির সদস্য ইসমাইল হোসেন সিরাজী, ক্যান্সার গবেষক অধ্যক্ষ ডাঃ এস এম সরওয়ার।

শুভেচ্ছা বক্তব্য রাখেন আরজেএফ’র ভারপ্রাপ্ত মহাসচিব সৈয়দ আল-আমিন হোসেন, যুগ্ম মহাসচিব শাহ মেহেদী হাসান লিটন, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মোঃ সাহিদুল ইসলাম, সহ-আপ্যায়ন সম্পাদক ঈশা খাঁ।

অনুষ্ঠান পরিচালনা করেন আরজেএফ’র অর্থ সচিব মোঃ ফারুকুল ইসলাম, ঢাকা মহানগর আরজেএফ’র সদস্য সচিব মোঃ জামাল সিকদার, পবিত্র কোরআন তেলোয়াত করেন আরজেএফ কার্যনির্বাহী সদস্য মুফতি মাওলানা মোঃ সাইফুল ইসলাম। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন, আরজেএফ’র সাংগঠনিক সম্পাদক মোঃ শাফিউর রহমান কাজী।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com