1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৯:৫৩ পূর্বাহ্ন
Title :
কুমিল্লায় সীমান্তে রহস্যময় ড্রোন কুমিল্লা সীমান্তে আওয়ামী লীগ নেতাদের অবস্থানের খবরে বিএনপির বিক্ষোভ কুমিল্লায় ভু’য়া ডাক্তার ও নানা অনিয়ম, তিন প্রতিষ্ঠানকে ১ লাখ ৭৫ হাজার টাকা জরিমানা দেশের বিভিন্ন স্থানে ক্ষতিগ্রস্ত গ্রামীণ ব্যাংকের ১০৪ শাখা-কার্যালয় বাংলাদেশ পুলিশের সদস্যদের জন্য মোটরসাইকেল অর্থায়ন সুবিধা সম্প্রসারণে কমিউনিটি ব্যাংক ও রয়্যাল এনফিল্ড অংশীদারত্ব জাতীয় প্রাণিসম্পদ পদক ২০২৬ অর্জন করল আকিজ এগ্রো ফিড এয়ার অ্যাস্ট্রার বিজনেস পার্টনার অ্যাওয়ার্ড পেল সহজ সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হত্যা মামলায় ফাঁসানোর চেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন নিজস্ব প্রযুক্তিতে স্বয়ংক্রিয় ইনওয়ার্ড রেমিট্যান্স সেবা চালু করলো দ্য প্রিমিয়ার ব্যাংক বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি মামলার তদন্ত প্রতিবেদন ৩০ ডিসেম্বর

শেখ হাসিনার ১০০ বছরের জেল হওয়া উচিত

  • আপডেট : শুক্রবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৪, ৭.০৫ পিএম
  • ৩০৭ Time View

নিজস্ব প্রতিবেদকঃ বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক বিরোধীদলীয় চীফ হুইপ জয়নুল আবদিন ফারুক বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যদি একুশে আগস্ট মামলায় বিনা কারণে আসামি হতে পারে, খালেদা জিয়া যদি দুই কোটি টাকার মামলায় পাঁচ বছর জেল খাটতে পারে, ১১৮টি মামলার জন্য শেখ হাসিনাকে হিন্দুস্থান থেকে এনে ১০০ বছর জেল দেওয়া উচিত।

জিয়াউর রহমান সমাজকল্যাণ ফোরাম’র উদ্যোগে ১৩ সেপ্টেম্বর ২০২৪ইং শুক্রবার সকাল ১১ টায় জাতীয় প্রেসক্লাবের সামনে “সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানের বিরুদ্ধে স্বৈরাচার হাসিনার আমলে দায়েরকৃত সকল ষড়যন্ত্রমূলক মামলা অবিলম্বে নিঃশর্ত প্রত্যাহারের দাবিতে আয়োজিত অবস্থান কর্মসূচি”তে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

জয়নুল আবেদিন বলেন, গত ১৬ বছরের শেখ হাসিনা বাংলাদেশকে ভারতের অঙ্গরাজ্য বানানোর জন্য যে চেষ্টা আপনি করে গেছেন, বাংলাদেশের ছাত্র—জনতা বুকের রক্ত ঢেলে দিয়ে আপনার সেই আশা চূর্ণ—বিচূর্ণ করে দিয়েছে। ইউটিউব থেকে শুনেছি তিনি বাংলাদেশের বর্ডারের কাছে আছেন। এমন কথা বলতে তার লজ্জা লাগে না? হোসাইন মোহাম্মদ এরশাদ তো চোর ছিল, বাটপার ছিল। ক্ষমতা দখল করেছিল জোর করে। তবুও সে কিন্তু দেশ থেকে পালিয়ে যায়নি। আপনার যদি আপনার পিতা ও আপনার পরিবারকে নিয়ে এত অহংকার, স্বাধীনতা নিয়ে এনেছেন নাকি আপনারা তাহলে পালালেন কেন? পালালেন এই কারণে আপনি ছিলেন চোর। আপনি ছিলেন গণতন্ত্র হত্যাকারী। আপনি ছিলেন ইলিয়াস আলী চৌধুরী আলমকে গুম করা, আপনি ছিলেন আমার নেত্রী বেগম জিয়াকে বিনা কারণে মামলার দেওয়ার হুকুমদাতা।

আওয়ামী লীগ নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, কোথায় মায়া চৌধুরী, কোথায় মতিয়া চৌধুরী, কোথায় আবদুল হামিদ, কোথায় শাজাহান খান, কোথায় শামীম ওসমান? আপনাদের চেহারা তো দেখি না। পালিয়েছেন নাকি বাংলাদেশে আছেন এটা আমার বিষয় না, কয়দিন পালিয়ে থাকবেন? তত্ত্বাবধায়ক সরকার সময় মতোই নির্বাচন দেবে, সে নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল জয়লাভ করে এলে কোনো দুর্নীতি, কোনো স্বজনপ্রীতিকে প্রশ্রয় দেবে না। জনগণের প্রতিনিধি হিসেবে সংবিধান অনুযায়ী কাজ করবে। আইনের আওতায় আপনারাও নিশ্চয়ই আসবেন।

জিয়াউর রহমান সমাজকল্যাণ ফোরাম’র সভাপতি মনজুর রহমান ভূঁইয়ার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ শাহআলম ও যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল রানার পরিচালনায় এ সময় আরো বক্তব্য রাখেন বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ, বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য কাজী রফিক, ওলামা দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাওলানা আলমগীর হোসেন, তাঁতী দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ড. কাজী মনির, ড্যাবের উত্তরা শাখার সহ—সভাপতি প্রফেসর ডা. জাহানারা লাইজু, চট্টগ্রাম ইউনিভার্সিটি জাতীয়তাবাদী শিক্ষক সমিতির বিপ্লবী সাধারণ সম্পাদক প্রফেসর  শাহ আলম,  কৃষকদলের সামাজিক যোগাযোগ মাধ্যম বিষয়ক সম্পাদক মোহাম্মদ শাহজাহান কামাল, মৎস্যজীবী দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য মোহাম্মদ ইসমাইল হোসেন সিরাজী, সাবেক ছাত্রনেতা এড. শফিক, মোঃ রহমান, মোহাম্মদ মানিক, জিসফ কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ—সভাপতি মুজিবুর রহমান, শামসুজ্জোহা, এনামুল করিম মিন্টু, যুগ্ম সাধারণ সম্পাদক মো:জসিম হোসেন, ইঞ্জিনিয়ার সুমন হোসেন, অর্থ বিষয়ক সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম, শিশু বিষয়ক সম্পাদক মোঃ খোকন, যোগাযোগ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন মানিক, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মোহাম্মদ বেলাল পাটোয়ারী, জিসফ কেন্দ্রীয় সদস্য মোঃ মামুন, মোঃ মনির হোসেন, জিসফ ঢাকা মহানগর উত্তর আহ্বায়ক মোঃ ফয়েজ পাটোয়ারী, সিনিয়র যুগ্ন আহবায়ক মোহাম্মদ মোকাদ্দেম হোসেন, সদস্য সচিব সাইফুল ইসলাম মোল্লা, জিসফ ঢাকা মহানগর দক্ষিণ আহ্বায়ক শেখ শহীদ,সদস্য সচিব মোহাম্মদ সাইফুল ইসলাম, জিসফ ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তরের অন্যতম নেতা মোঃ মোশারফ, মোঃ রুবেল হোসেন, মোঃ সুমন, মো: রাজু, মো:রিয়াজ প্রমুখ।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com