1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন
Title :
আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: মনিরুল হক চৌধুরী কুমিল্লা দাউদকান্দিতে ৪ কেজি গাঁজাসহ মাদক ব্যাবসায়ী গ্রেপ্তার, পৃথক অভিযানে আরও ৩ আসামিসহ আটক-৪ শেখ হাসিনার আত্মসমর্পণের সুযোগ নেই, দেশে ফিরলেই গ্রেপ্তার: শামা ওবায়েদ বিনিয়োগকারীদের স্বাক্ষর প্রক্রিয়া পুরোপুরি ডিজিটাল হবে: বিএসইসি জীবননগরে মাদকবিরোধী সমাবেশ ও আত্মসমর্পণ অনুষ্ঠানে পুলিশ সুপার রুহুল কবীর খান, “এই জেলায় বসবাস করবেন আর মাদক ব্যবসা করবেন এটা অসম্ভব” ইসলামী ব্যাংক চট্টগ্রাম অঞ্চলের অর্ধ-বার্ষিক ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত দৈনন্দিন ব্যবহারে মসৃণ অভিজ্ঞতা দিচ্ছে ভিভো ওয়াই৫০০ টাঙ্গাইলে এইচআরসি গ্রুপের কর্ণধার সাঈদ হোসেন চৌধুরীর প্রথম মৃত্যুবার্ষিকী পালিত অস্বাস্থ্যকর উপাদান ব্যবহারের দায়ে চুয়াডাঙ্গায় বিরিয়ানি হাউজকে জরিমানা পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ইউনিয়ন ক্যাপিটাল

ভৈরবে সড়কে যানযট নিরসনে ভ্রাম্যমান আদালতে জরিমানা

  • আপডেট : বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৪, ১১.১৬ পিএম
  • ২১৮ Time View

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের ভৈরবে ঢাকা-সিলেট মহাসড়ক দূর্জয় মোড় বাসস্ট্যান্ডে যানযট নিরসনে বিশেষ অভিযান পরিচালনা করেছে প্রশাসনসহ আইনশৃংখলা বাহিনী ও বৈষম্যবিরোধী ছাত্র সমাজ। এসময় নিষিদ্ধ স্থানে গাড়ি থামিয়ে যাত্রী উঠানামা করিয়ে যানযট সৃষ্টি করার অপরাধে ৩ গাড়ি চালককে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

আজ বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) সকালে ঢাকা-সিলেট মহাসড়ক ও ভৈরব-কিশরগঞ্জ আঞ্চলিক সড়কে বাসস্ট্যান্ড এলাকায় এই অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রিদওয়ান আহমদে রাফি।

এই সময় উপস্থিত ছিলেন ভৈরব সেনাবাহিনী ক্যাম্পের মেজর সানজিদুল ইসলাম। অভিযানে সহযোগীতা করেন ট্রাফিক পুলিশের টিআইও নূর আলমসহ পুলিশ সদস্যরা।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, ঢাকা-সিলেট মহাসড়কের একটি গুরুত্বপূর্ণ জায়গা ভৈরব বাসস্ট্যান্ড। এখান থেকে ময়মনসিংহ পর্যন্ত আঞ্চলিক সড়ক। এ এলাকায় রাস্তা উপর নিষিদ্ধ জায়গায় গাড়ি পার্কিং ও গাড়ি থামিয়ে যাত্রী উঠা নামানোর অপরাধে ৩ চালককে ৯ হাজার টাকা জরিমানার পাশাপাশি সচেতনতা করেছে ভ্রাম্যমাণ আদালত। 

এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নিবাহী ম্যাজিস্ট্রেট মো. রিদওয়ান আহমদে রাফি বলেন, সড়কের মধ্যে বিভিন্ন গাড়ি থামিয়ে যাত্রী উঠা নামানো করা হয়। যার কারণে ঢাকা-সিলেট মহাসড়ককের বিরাট যানযটের সৃষ্টি হয়। এতে করে এই মহাসড়ক দিয়ে চালাচল করা যাত্রীদের অনেক ভোগান্তি পোহাতে হয়। সড়কে শৃঙ্খলা ফেরাতে আইন অমান্যকারী গাড়িগুলোকে জরিমানা করার পাশাপাশি চালকদের মধ্যে সচেতন করা হয়েছে। এ ছাড়া ভৈরবের শান্তি রক্ষায় ছাত্র সমাজ ও সেনাবাহিনীর সদস্যরা সার্বিক সহায়তা করে যাচ্ছে। 

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com