1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৫:৫১ পূর্বাহ্ন
Title :
তৌকীর আহমেদের নির্দেশনায় ১৪ আগস্ট আবারও মঞ্চস্থ হচ্ছে নাট্যকেন্দ্রের প্রযোজনা ‘তীর্থযাত্রী’ আশুলিয়া ইউপিতে ২০ লাখ টাকার বদলি বাণিজ্যের নেপথ্যে ‘বদলি সম্রাট’ আবুল কালাম আজাদ আমদানি ও এলসি সংক্রান্ত নির্দেশনা একীভূত করল বাংলাদেশ ব্যাংক সপ্তাহের চতুর্থ কার্যদিবসে লেনদেনের শীর্ষে শার্প ইন্ডাস্ট্রিজ সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দরবৃদ্ধির শীর্ষে দেশ গার্মেন্টস সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দরপতনের শীর্ষে প্রাইম ইসলামী ইন্স্যুরেন্স সিলেটের রায়নগরে ট্রিপল খুনের রহস্য উদঘাটনে নতুন ইস্যু আলোচনায় ন্যাশনাল ব্যাংকের ৪৩তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত বাংলাদেশের প্রথম ইউটিলিটি-গ্রেড গ্রিড-ফর্মিং স্মার্ট স্ট্রিং ইনভার্টার ও এনার্জি স্টোরেজ সিস্টেম নিয়ে এল হুয়াওয়ে ইসলামী ব্যাংকের উপশাখাসমূহের অর্ধ-বার্ষিক ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত

রিজার্ভ আবারও ২০ বিলিয়নের নিচে

  • আপডেট : মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০২৪, ৭.৩২ এএম
  • ১২৭ Time View

এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের (আকু) আওতাভুক্ত ৯টি দেশের জুলাই-আগস্ট মাসের আমদানির দায় পরিশোধ করা হয়েছে। ৮ সেপ্টেম্বর রাতে আকুর বিল বাবদ ১ দশমিক ৩৬ বিলিয়ন ডলার বিল সমন্বয় করা হয়। এরপর রিজার্ভ ২০ বিলিয়নের নিচে দাঁড়িয়েছে।

বাংলাদেশ ব্যাংক সূত্র জানায়, আকুর আওতাভুক্ত ৯টি দেশের দুই মাসের আমদানি বাবদ ১ দশমিক ৩৬ বিলিয়ন ডলার পরিশোধ করা হয়। রিজার্ভ থেকে এ অর্থ সমন্বয়ের পর দেশের গ্রস হিসাবে রিজার্ভ দাঁড়িয়েছে ২৪ দশমিক ৫৪ বিলিয়ন ডলার। আর আন্তর্জাতিক মানদণ্ডে ব্যালেন্স অফ পেমেন্ট অ্যান্ড ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট পজিশন ম্যানুয়াল (বিপিএম)-৬ হিসাবে রিজার্ভ দাঁড়িয়েছে ১৯ দশমিক ৪৭ বিলিয়ন ডলার। তবে দেশের ব্যয়যোগ্য রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ১৫ বিলিয়ন ডলার।

অন্যদিকে সেপ্টেম্বর মাসের জন্য আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বেধে দেওয়া রিজার্ভের লক্ষ্যমাত্রা ১৪ দশমিক ৮৮ বিলিয়ন ডলার। ফলে রিজার্ভ নিয়ে আইএমএফের ৪৭০ কোটি ডলার ঋণের শর্ত পূরণ নিয়ে কোনো সমস্যা নেই।

আকু একটি অন্তর্দেশীয় লেনদেন নিষ্পত্তি ব্যবস্থা। যার মাধ্যমে বাংলাদেশ, ভুটান, ভারত, ইরান, মালদ্বীপ, মিয়ানমার, নেপাল, পাকিস্তান ও শ্রীলঙ্কার মধ্যকার লেনদেনের দায় পরিশোধ করা হয়। ইরানের রাজধানী তেহরানে আকুর সদরদপ্তর।

এ ব্যবস্থায় সংশ্লিষ্ট দেশগুলোর কেন্দ্রীয় ব্যাংক প্রতি দুই মাস অন্তর অন্তর আমদানির অর্থ পরিশোধ করে। তবে নিজেদের ভঙ্গুর পরিস্থিতির কারণে এখন আকুর সদস্যপদ নেই শ্রীলঙ্কার।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com