সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৪:৫৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
পীর হত্যাসহ চলমান মব বন্ধের দাবিতে প্রদীপ প্রজ্জলন ও কালো পতাকা প্রদর্শন দিনাজপুরে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ নোয়াখালীতে গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় ঐক্যজোটের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত মাদানী এভিনিউতে বিওয়াইডি -এর নতুন শোরুম উদ্বোধন: বাংলাদেশে নিউ এনার্জি ভেহিকল সম্প্রসারণে আরেকটি পদক্ষেপ ‎সুন্দরবন ও উপকূলীয় এলাকায় নিরাপত্তা নিশ্চিতে কোস্ট গার্ডের সাঁড়াশি অভিযান ‎ সুনামগঞ্জ বেসরকারি ক্লিনিক উদ্বোধনে সিভিল সার্জন, পক্ষপাত্বিতের আভাস। পাহাড় মেতেছে বিজুর আমেজে-নদীতে ফুল অর্পণের মধ্য দিয়ে পাহাড়িদের ঐতিহ্যবাহী উৎসব শুরু সপ্তাহের প্রথম কার্যদিবসে দরপতনের শীর্ষে তুং হাই নিটিং সপ্তাহের প্রথম কার্যদিবসে দর বৃদ্ধির শীর্ষে স্টান্ডার্ড ইন্স্যুরেন্স সপ্তাহের প্রথম কার্যদিবসে লেনদেনের শীর্ষে খান ব্রাদার্স

ভৈরবে ট্রেনের ধাক্কায় ব্রীজ থেকে নিচে পড়ে নারীসহ দুই জন নিহত

ইমন মাহমুদ লিটন
  • আপডেট : রবিবার, ৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৯৮ Time View

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের ভৈরবে ট্রেনের ধাক্কায় ব্রীজ থেকে নিচে পড়ে নারীসহ দুই জন নিহত। 

রবিবার (৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে আটটার দিকে মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় চট্টগ্রামগামী সুবর্ণ এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ব্রীজ থেকে ছিটকে নিচে পড়ে অজ্ঞাত নামা (২৫) এক নারী ও এক পুরুষ (৩৫) গুরুতর আহত হয়। খবর পেয়ে ভৈরব ফায়ার সার্ভিসের সদস্যরা তাদের উদ্ধার করে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নারীকে মৃত ঘোষণা করেন। আশংকা জনক অবস্থায় পুরুষ চিকিৎসা সেবা দেত্তয়ার একঘন্টা পর সে ও মারা যায়। এখন পর্যন্ত নিহতদের পরিচয় সনাক্তকরা সম্ভব হয়নি বলে পুলিশ জানিয়েছে।

জানা যায়, সকাল সাড় আটটার দিকে পৌর শহরের মুক্তিযোদ্ধা চত্বর এলাকার ২৯নং রেলব্রীজ হেঁটে পাড় হতে থাকে তারা। এই সময় বিপরিত দিক থেকে চট্টগ্রামগামী সুবর্ণ এক্সপ্রেস ট্রেনটি তাদের ধাক্কা দিলে তারা ব্রীজের নিচে পড়ে মারাত্বক ভাবে আহত হয়। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে একে একে দুই জনই মারা যায়। 

ভৈরব ফায়ার সার্ভিসের ইনচার্জ রাকিব উদ্দিন ভূঁইয়া বলেন, আমরা দুর্ঘটনার খবর পেয়ে ঘটনা স্থলে পৌছে অজ্ঞাত নামা এক নারী ও পুরুষ কে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। ওখানে নেত্তয়ার পর কর্তব্যরত চিকিৎসক নারীকে মৃত ঘোষণা করেন। পরে পুরুষ টি চিকিৎসাধীন অবস্থায় ১ ঘন্টা পর মারা যায়। তারা ট্রেনের ধাক্কায় ব্রীজ থেকে ছিটকে নিচে পড়ার কারণে এই ঘটনা ঘটে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS