1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৩:৫৪ পূর্বাহ্ন
Title :
আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: মনিরুল হক চৌধুরী কুমিল্লা দাউদকান্দিতে ৪ কেজি গাঁজাসহ মাদক ব্যাবসায়ী গ্রেপ্তার, পৃথক অভিযানে আরও ৩ আসামিসহ আটক-৪ শেখ হাসিনার আত্মসমর্পণের সুযোগ নেই, দেশে ফিরলেই গ্রেপ্তার: শামা ওবায়েদ বিনিয়োগকারীদের স্বাক্ষর প্রক্রিয়া পুরোপুরি ডিজিটাল হবে: বিএসইসি জীবননগরে মাদকবিরোধী সমাবেশ ও আত্মসমর্পণ অনুষ্ঠানে পুলিশ সুপার রুহুল কবীর খান, “এই জেলায় বসবাস করবেন আর মাদক ব্যবসা করবেন এটা অসম্ভব” ইসলামী ব্যাংক চট্টগ্রাম অঞ্চলের অর্ধ-বার্ষিক ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত দৈনন্দিন ব্যবহারে মসৃণ অভিজ্ঞতা দিচ্ছে ভিভো ওয়াই৫০০ টাঙ্গাইলে এইচআরসি গ্রুপের কর্ণধার সাঈদ হোসেন চৌধুরীর প্রথম মৃত্যুবার্ষিকী পালিত অস্বাস্থ্যকর উপাদান ব্যবহারের দায়ে চুয়াডাঙ্গায় বিরিয়ানি হাউজকে জরিমানা পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ইউনিয়ন ক্যাপিটাল

ভৈরবে ডেকোরেশন ব্যবসায়ীর ফাসিঁতে ঝুলন্ত মরদেহ উদ্ধার

  • আপডেট : শনিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৪, ৯.৪৫ পিএম
  • ২৪৫ Time View

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের ভৈরবে ফাসিঁতে ঝুলন্ত অবস্থায় এক ডেকোরেশন ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। আজ শনিবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টায় পৌর শহরের ভৈরবপুর দক্ষিণপাড়া এলাকায় তার নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে মরদেহ উদ্ধার করা হয়।

নিহত বাদশা মিয়া (৫০) ওই এলাকার মুন্সিবাড়ির মৃত বীরমুক্তিযোদ্ধা আব্দুর মজিদ মিয়ার ছেলে। এ তথ্য নিশ্চিত করেন ভৈরব থানা অফিসার ইনচার্জ মো. সফিকুল ইসলাম।

এ বিষয়ে স্থানীয়রা জানান, সন্ধ্যা ৬টায় নিহত বাদশা মিয়া   তার বাদশা ডেকোরেশন নামে নিজ প্রতিষ্ঠানের পিছনের গোদাম ঘরে ফাঁসিতে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় একটি শিশু। পরে শিশুটি তার পরিবার ও নিহতের পরিবারকে বিষয়টি অবগত করলে তারা এসে ঝুলন্ত অবস্থা বাদশাকে দেখতে পায়। এসময় পুলিশকে খবর দিলে তারা এসে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। 

তারা আরো জানায়, বাদশা মিয়ার ৪ পুত্রের মধ্যে তৃতীয় ছেলে সাবা মাদকাসক্ত ও খারাপ প্রকৃতির। সে দু’দিন আগে একটি মোটরসাইকেল চুরি করে বিক্রি করে দেয়। পরে মোটরসাইকেল মালিক একটি প্রভাবশালীকে সাথে নিয়ে গাড়ি ফিরিয়ে দিতে বাবা বাদশাকে চাপ দেয়। সাবা মাদকাসক্ত হয়ে বাবা-মাকে জ্বালা যন্ত্রণা করায় গতকাল শুক্রবার তাকে পুলিশে সোপর্দ করে বাবা বাদশা। সাবা বিভিন্ন অপরাধে একাধিকবার গ্রেফতার হয়। অন্য দুটি ছেলেও তাকে পারিবারিকভাবে যন্ত্রণা দিত বলে পরিবারের সদস্য জানায়। 

বাদশার বড় ছেলে শান্ত (২৮) জানায়, আমার বাবা দুপুরের খাবার খেয়ে বিকেলে দোকানে আসে। সন্ধ্যায় খবর পায় বাবা দোকানে ফাঁসিতে আত্মহত্যা করে।

ভৈরব থানার উপ- পরিদর্শক মাজহারুল ইসলাম জানান, খবর পেয়ে রাত পৌনে ৭ টায় নিহতের নিজ দোকান থেকে ঝুলন্ত অবস্থা তার মরদেহ উদ্ধার করি। ৮ সেপ্টেম্বর রোববার লাশের ময়না তদন্ত করার পর রিপোর্ট পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানান।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com