1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৪:০১ পূর্বাহ্ন
Title :
আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: মনিরুল হক চৌধুরী কুমিল্লা দাউদকান্দিতে ৪ কেজি গাঁজাসহ মাদক ব্যাবসায়ী গ্রেপ্তার, পৃথক অভিযানে আরও ৩ আসামিসহ আটক-৪ শেখ হাসিনার আত্মসমর্পণের সুযোগ নেই, দেশে ফিরলেই গ্রেপ্তার: শামা ওবায়েদ বিনিয়োগকারীদের স্বাক্ষর প্রক্রিয়া পুরোপুরি ডিজিটাল হবে: বিএসইসি জীবননগরে মাদকবিরোধী সমাবেশ ও আত্মসমর্পণ অনুষ্ঠানে পুলিশ সুপার রুহুল কবীর খান, “এই জেলায় বসবাস করবেন আর মাদক ব্যবসা করবেন এটা অসম্ভব” ইসলামী ব্যাংক চট্টগ্রাম অঞ্চলের অর্ধ-বার্ষিক ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত দৈনন্দিন ব্যবহারে মসৃণ অভিজ্ঞতা দিচ্ছে ভিভো ওয়াই৫০০ টাঙ্গাইলে এইচআরসি গ্রুপের কর্ণধার সাঈদ হোসেন চৌধুরীর প্রথম মৃত্যুবার্ষিকী পালিত অস্বাস্থ্যকর উপাদান ব্যবহারের দায়ে চুয়াডাঙ্গায় বিরিয়ানি হাউজকে জরিমানা পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ইউনিয়ন ক্যাপিটাল

ভৈরবে অবৈধ অস্ত্র উদ্ধারে অভিযানে সাংবাদিকদের সাথে প্রশাসনের মতবিনিময়

  • আপডেট : বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৪, ১১.২৮ পিএম
  • ২৬৩ Time View

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি: ভৈরবে অবৈধ অস্ত্র উদ্ধারে অভিযান বিষয়ে স্থানীয় সাংবাদিকদের সাথে সেনাবাহিনী পুলিশ র‍্যাব ও প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা প্রশাসন আয়োজিত উপজেলা সন্মেলন কক্ষে আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২ টায় অনুষ্ঠিত এসভায় উপস্থিত ছিলেন ভৈরব সেনা ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত লেঃ কর্নেল ফারহানা আফরীন, ক্যাপটেন মোঃ রায়হান রেজা, উপজেলা নির্বাহী অফিসার ( ভারপ্রাপ্ত)  রেদোয়ান আহমেদ রাফি, র‍্যাব কমান্ডার মোঃ শহীদুল্লাহ, ভৈরব  থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সফিকুল ইসলাম, সিনিয়র সাংবাদিক আসাদুজ্জামান ফারুক, তাজুল ইসলাম ভৈরবী, মোঃ সুমন মোল্লা, কাজী ইসফাক আহমেদ বাবু, সত্যজিৎ দাস ধ্রুব, মোঃ আলাউদ্দিন, সজীব আহমেদ, নজরুল ইসলাম রিপন, আরিফুল ইসলাম মামুন, এম আর রুবেল, মিল্লাদ হোসেন অপু,আফসার হোসেন তুর্জা, ইমন মাহমুদ লিটন, সোহানুররহমান সোহান,শামীম আহমেদ, এম এ হালিম, জ ই পরশ সহ আরো অনেকে। 

সভায় লেঃ কর্নেল ফারহানা আফরীন বলেন, ২০০৯ সাল থেকে ৪ সেপ্টেম্বর পর্যন্ত সরকার যতগুলি অস্ত্রের লাইসেন্স দিয়েছিল তা থানায় জমা দিতে বলা হয়েছে । এছাড়া ভৈরব থানা থেকে দুর্বত্তরা সব অস্ত্র লুট করার পর অধিকাংশ অস্ত্র উদ্ধার করা হলেও এখনও কিছু অস্ত্র উদ্ধার হয়নি । এসব অস্ত্র থানায় জমা দেয়ার তারিখ শেষ হয়েছে । আজ বৃহস্পতিবার থেকে যৌথ বাহিনী অবৈধ  অস্ত্র উদ্ধারে অভিযানে নামবে বলে তিনি জানান।

এছাড়া সভায় ভৈরবে মাদক ব্যবসা, চাঁদাবাজি, দখলবাজি, ছিনতাইসহ নানা অপরাধ নিয়ে সাংবাদিকগন সভায় বক্তব্য  রাখেন। এসব দমনেও যৌথ বাহিনীকে তথ্য দিয়ে সহযোগীতা করতে লেঃ কর্নেল ফারহানা আফরীন  অনুরোধ করেন । এসময় সাংবাদিকগন তথ্য দেয়ার আশ্বাস প্রদান করেন।

এ সময়  সাংবাদিকদের মধ্য যুগান্তর সাংবাদিক আসাদুজ্জামান ফারুক, প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক মোঃ সুমন মোল্লা, অবলম্বন পত্রিকার সম্পাদক তাজুল ইসলাম ভৈরবী, সমকাল পত্রিকার প্রতিনিধি নজরুল ইসলাম রিপন, সাংবাদিক মোঃ আলাল উদ্দিন, এশিয়ান টিভির প্রতিনিধি সজীব আহমেদ, এম আর রুবেল, এম এ হালিম বক্তব্য রাখেন ।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com