1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৮:২৭ পূর্বাহ্ন
Title :
আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: মনিরুল হক চৌধুরী কুমিল্লা দাউদকান্দিতে ৪ কেজি গাঁজাসহ মাদক ব্যাবসায়ী গ্রেপ্তার, পৃথক অভিযানে আরও ৩ আসামিসহ আটক-৪ শেখ হাসিনার আত্মসমর্পণের সুযোগ নেই, দেশে ফিরলেই গ্রেপ্তার: শামা ওবায়েদ বিনিয়োগকারীদের স্বাক্ষর প্রক্রিয়া পুরোপুরি ডিজিটাল হবে: বিএসইসি জীবননগরে মাদকবিরোধী সমাবেশ ও আত্মসমর্পণ অনুষ্ঠানে পুলিশ সুপার রুহুল কবীর খান, “এই জেলায় বসবাস করবেন আর মাদক ব্যবসা করবেন এটা অসম্ভব” ইসলামী ব্যাংক চট্টগ্রাম অঞ্চলের অর্ধ-বার্ষিক ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত দৈনন্দিন ব্যবহারে মসৃণ অভিজ্ঞতা দিচ্ছে ভিভো ওয়াই৫০০ টাঙ্গাইলে এইচআরসি গ্রুপের কর্ণধার সাঈদ হোসেন চৌধুরীর প্রথম মৃত্যুবার্ষিকী পালিত অস্বাস্থ্যকর উপাদান ব্যবহারের দায়ে চুয়াডাঙ্গায় বিরিয়ানি হাউজকে জরিমানা পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ইউনিয়ন ক্যাপিটাল

রূপগঞ্জে মাদককারবারি প্রতিরোধে মুসুল্লি ও হিন্দুসম্প্রদায়ের বিক্ষোভ সভা ও মানববন্ধন

  • আপডেট : রবিবার, ১ সেপ্টেম্বর, ২০২৪, ৭.৪৯ এএম
  • ২৮৩ Time View

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের  রূপগঞ্জের কায়েতপাড়ায় ৪ গ্রামের  মাদককারবারি বাড়িতে সাইনবোর্ড দেয়া ও মাদক মুক্ত সমাজ গঠনের দাবীতে  গ্রামবাসির আয়োজনে  মানববন্ধন ও বিক্ষোভ সভা ও মিছিল করেছেন স্থানীয় মুসুল্লি ও হিন্দু সম্প্রদায়ের বাসিন্দারা।

শনিবার বিকালে উপজেলার কায়েতপাড়ার বরুনা গ্রামে এ মাদকবিরোধী কর্মসূচি পালন করা হয়।

এতে সভাপতিত্ব করেন প্রবীণ শিক্ষক আবুল হাশেম মাস্টার। এ সময় মানববন্ধনে বক্তব্য প্রদান করেন নারায়ণগঞ্জ জেলা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবকদল নেতা রফিকুল ইসলাম রফিক, ২নং ওয়ার্ড  ইউপি সদস্য আলতাফ হোসেন।

অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন সাংবাদিক শহিদুল্লাহ গাজী,কবি ও লেখক মাহবুব আলম প্রিয়,সাংবাদিক শাকিল আহম্মেদ,  কায়েতপাড়া ইউনিয়ন যুবদল নেতা মামুনুর রহমান, আহসান উল্লাহ মাস্টার, সুনীল সরকার,শম্ভুনাথ হালদার, সহ  ৪ গ্রামের হাজারো মুসুল্লি ও হিন্দু সম্প্রদায়ের লোকজন।

মাদকবিরোধী মানববন্ধন ও বিক্ষোভ সভায় বক্তারা বলেন, কায়েতপাড়ার রাতালদিয়া,বসুলিয়া,বরুনা, নিমেরটেক এলাকাটি রাজধানীরঘেষা হওয়ায় প্রতিদিন শহর থেকে মাদকসেবীরা বাইকযোগে এ সব গ্রামে মাদকসেবন করতে আসে। এ সুযোগে প্রায় ৩০ টি পরিবার সরাসরি  চোলাই মদের চুল্লিতে দিনে দুপুরে মাদক তৈরী করে আসছে। এসব নিয়ে বিগত দিনে প্রতিবাদ করেও লাভ হয়নি। এখন ৪ গ্রামের মুসুল্লি ও সচেতন বাসিন্দারা একাট্রা হয়ে মাদক কারবারিদের বাড়িতে বাড়িতে সাইনবোর্ড ঝুলাবো। পাশাপাশি মাদক পেলে সাংবাদিক ও পুলিশ ডেকে আইনের আওতায় দেব। 

এ সময় মসজিদের সামনে মুসুল্লিরা প্রতিশ্রুতি দিয়ে বলেন, এ ৪ গ্রামের কোন মাদককারির সাথে কেউ আত্নীয়তা, সুসম্পর্ক বজায় রাখবো না বরং তাদের মাদক কারবার বন্ধ করতে কঠোরভাবে সামাজিক আন্দোলন করে যাবো।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com