1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন
Title :
কুমিল্লায় সীমান্তে রহস্যময় ড্রোন কুমিল্লা সীমান্তে আওয়ামী লীগ নেতাদের অবস্থানের খবরে বিএনপির বিক্ষোভ কুমিল্লায় ভু’য়া ডাক্তার ও নানা অনিয়ম, তিন প্রতিষ্ঠানকে ১ লাখ ৭৫ হাজার টাকা জরিমানা দেশের বিভিন্ন স্থানে ক্ষতিগ্রস্ত গ্রামীণ ব্যাংকের ১০৪ শাখা-কার্যালয় বাংলাদেশ পুলিশের সদস্যদের জন্য মোটরসাইকেল অর্থায়ন সুবিধা সম্প্রসারণে কমিউনিটি ব্যাংক ও রয়্যাল এনফিল্ড অংশীদারত্ব জাতীয় প্রাণিসম্পদ পদক ২০২৬ অর্জন করল আকিজ এগ্রো ফিড এয়ার অ্যাস্ট্রার বিজনেস পার্টনার অ্যাওয়ার্ড পেল সহজ সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হত্যা মামলায় ফাঁসানোর চেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন নিজস্ব প্রযুক্তিতে স্বয়ংক্রিয় ইনওয়ার্ড রেমিট্যান্স সেবা চালু করলো দ্য প্রিমিয়ার ব্যাংক বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি মামলার তদন্ত প্রতিবেদন ৩০ ডিসেম্বর

বৈষম্যবিরোধী সাংবাদিক সমাজ এর ৭ দিনের আল্টিমেটাম

  • আপডেট : বুধবার, ২৮ আগস্ট, ২০২৪, ৮.২৩ পিএম
  • ২৮৯ Time View

নিজস্ব প্রতিবেদকঃ বৈষম্যবিরোধী সাংবাদিক সমাজ আয়োজিত সমাবেশে সাংবাদিকরা বলেন, অবিলম্বে জাতীয় প্রেসক্লাবের সদস্যপদ বঞ্চিত পেশাদার সাংবাদিকদের ৭ দিনের মধ্যে সদস্যপদ দিতে হবে। অন্যথায় আইনানুগ ব্যবস্থাসহ বৃহত্তর কর্মসূচি গ্রহণ করা হবে।

২৮ আগস্ট, বুধবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে বৈষম্যবিরোধী সাংবাদিক সমাজ আয়োজিত পূর্ব ঘোষিত বিক্ষোভ সমাবেশ ও অবস্থান কর্মসূচি পালন করা হয়।

সভায় সংগঠনের প্রধান সমন্বয়ক জাকির হোসেনের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জাতীয় প্রেসক্লাবের স্থায়ী সদস্য বাসস এর সিনিয়র সাংবাদিক আসাদুজ্জামান আসাদ, সংগঠনের সমন্বয়কারী তালুকদার রুমি, শেখ মোঃ তাজুল ইসলাম, হুমায়ুন কবির, শাখাওয়াত মঈন চৌধুরী, আলী আশরাফ আখন্দ, শহীদুল ইসলাম, জাকির হোসেন জীবন, জেসমিন জুই, এ এইচ এম কামরুন, নাসির উদ্দিন সিদ্দিক, মতিউর রহমান সরদার, তালুকদার বেলাল, গিয়াস উদ্দিন, মোঃ আমিনুল ইসলাম প্রমুখ।

সমাবেশে বক্তারা জাতীয় প্রেসক্লাব কর্তৃপক্ষকে এক সপ্তাহের আল্টিমেটাম দেয় এবং আগামী রোববার ১ সেপ্টেম্বর বিক্ষোভ সমাবেশ ও অবস্থান কর্মসূূচি পালনের কথা জানান। এছাড়াও আগামী বৃহস্পতিবার ও শনিবার অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়।

সভায় সাংবাদিক নেতৃবৃন্দ  বলেন, ৭ দিনের মধ্যে যদি জাতীয় প্রেসক্লাবের সদস্যপদ দেওয়ার উদ্যোগ গ্রহণ করার জন্য কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানানো হয়। অন্যথায় জাতীয় প্রেসক্লাব ঘেরাওসহ কঠোর কর্মসূচি পালন করা হবে বলে বক্তারা উল্লেখ করেন। সমাবেশ থেকে সদস্যপদ বঞ্চিত সাংবাদিকদের একটি বিক্ষোভ মিছিল জাতীয় প্রেসক্লাবের মধ্যে অনুষ্ঠিত হয়।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com