1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০৭:২৭ অপরাহ্ন
Title :
রাঙ্গামাটি বাঘাইছড়ি উপজেলায় বিজিবির বিশেষ অভিযান ৯০ হাজার টাকার অবৈধ সিগারেট জব্দ মাধবপুরে গলায় ফাঁস লাগানো এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ চট্টগ্রামে সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেল অটোরিকশা; চালক আহত সুনামগঞ্জে মোছাঃ শোবি বেগমের চেক ও স্ট্যাম্প ছিনতাই, উল্টো মিথ্যা মামলায় হয়রানির অভিযোগে আইজিপি বরাবর আবেদন মাদক মামলায় সাজাপ্রাপ্ত পরোয়ানাভুক্ত একজন আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব-১০ সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দরপতনের শীর্ষে এপেক্স স্পিনিং অ্যান্ড নিটিং মিলস সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দর বৃদ্ধির শীর্ষে কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে লেনদেনের শীর্ষে মেঘনা ইন্স্যুরেন্স ক্যাশব্যাক, বিশেষ অফার ও উপহার নিয়ে গ্র্যান্ড ঈদুল আজহা ক্যাম্পেইন শুরু করেছে রিয়েলমি   আইএফআইসি ব্যাংক ও ইউএস বাংলা এয়ারলাইন্সের মধ্যে চুক্তি স্বাক্ষর

ভেঙে দেওয়া হলো বিমানের পর্ষদ, নতুন পর্ষদে যারা

  • আপডেট : বুধবার, ২৮ আগস্ট, ২০২৪, ৭.৪৫ এএম
  • ১৩৫ Time View

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নতুন পরিচালনা পর্ষদ গঠিত হয়েছে। প্রজ্ঞাপনে পর্ষদের পরিচালক হিসেবে ৪ জনের নাম উল্লেখ করা হয়েছে। বাকি ৮টি পদের নাম উল্লেখ করা হয়েছে। সেসব পদে যখনই যেই ব্যক্তি দায়িত্বে থাকবেন তারা বিমানের পরিচালক হিসেবে কাজ করবেন।

মঙ্গলবার (২৭ আগস্ট) বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনের মাধ্যমে ১৩ সদস্যের ওই পর্ষদ গঠন করা হয়েছে। 

পর্ষদের চেয়ারম্যান হিসেবে আগেই নিয়োগ পেয়েছিলেন বিমানের সাবেক এমডি আব্দুল মুয়ীদ চৌধুরী। পর্ষদে যে ৪ জনের নাম উল্লেখ করে পরিচালকের দায়িত্ব দেওয়া হয়েছে, তারা হচ্ছেন বাংলাদেশের ইন্টারন্যাশনাল চেম্বার অফ কমার্সের সভাপতি মাহবুবুর রহমান, বিমানের সাবেক পরিচালক লে. কর্নেল (অবসরপ্রাপ্ত) ইঞ্জিনিয়ার শাহরিয়ার আহমেদ চৌধুরী, আইএসিএবির কাউন্সিলর ও ইমার্জিং ক্রেডিট রেটিং লিমিটেডের এমডি ও সিইও নূর-ই-খোদা আব্দুল মবিন, র‌্যাংগস ওয়াটারফ্রন্ডের আলী আশফাক।

পর্ষদের বাকি ৮টি পদে যারা থাকবেন তারা হচ্ছেন- বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব, অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের সচিব, এনবিআর চেয়ারম্যান, প্রধান উপদেষ্টার কার্যালয়ের সচিব, বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান, বাংলাদেশ সেনাবাহিনীর ইঞ্জিনিয়ার ইন চিফ, অ্যাসোসিয়েশন অফ ব্যাংকার্স বাংলাদেশ লিমিটেডের চেয়ারম্যান, এবং বিমানের এমডি ও সিইও (যখন যিনি দায়িত্বে থাকবেন)।

পর্ষদ থেকে বাদ পড়লেন যারা-
বিমানের আগের পর্ষদগুলোতে পররাষ্ট্র মন্ত্রণালয়, বিমানবাহিনী, বিজিএমইএ ও সুপ্রিম কোর্টের আইনজীবীদের পদ থাকলেও এসব সংস্থা বা ক্ষেত্র থেকে কাউকে রাখা হয়নি।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com