সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১০:২২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
সহজ সাবস্ক্রিপশন ও সাশ্রয়ী মূল্যে চরকির ঈদ স্পেশাল কনটেন্ট আনলো রবি ঈদের ছুটিতে টানা ৭ দিন বন্ধ থাকবে ডিএসই-সিএসই লেনদেন ঈদে সীমিত পরিসরে ব্যাংক খোলা রাখার নির্দেশ কেন্দ্রীয় ব্যাংকের দক্ষিণ বনশ্রীতে ইল্লিয়ীনের ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু এই ঈদে সুবিধাবঞ্চিত শিশুদের জন্য রিয়েলমির বিশেষ আয়োজন ‘ঈদের হাসি’   আজ ঈদের আগে শেষ কর্মদিবস, কাল থেকে টানা ৭ দিনের ছুটি ঈদ উপলক্ষে মার্চের ১৪ দিনে দেশে এলো ২ বিলিয়ন ডলারের বেশি রেমিট্যান্স বাংলাদেশের আর্থিক খাত উন্নয়নে সহযোগিতা অব্যাহত রাখবে বিশ্বব্যাংক ঈদ ও স্বাধীনতা দিবসের ছুটিতে ভ্যাট রিটার্ন জমার সময় বৃদ্ধি বিদেশি গ্যারান্টিতে ঋণ দিতে পারবে ব্যাংক, লাগবে না কেন্দ্রীয় ব্যাংকের অনুমতি

রাজধানীর ৩০০ ফিট থেকে তরুণীর লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : শনিবার, ১৬ এপ্রিল, ২০২২
  • ১৩৫ Time View

রাজধানীর খিলক্ষেতের ৩০০ ফিট এলাকায় মাটিচাপা অবস্থায় এক তরুণীর লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের বয়স আনুমানিক ২৫ বছর। তবে তার পরিচয় এখনও নিশ্চিত হতে পারেনি পুলিশ।

খিলক্ষেত থানার এসআই মো. সোহরাব হোসেন জানান, খবর পেয়ে শনিবার (১৬ এপ্রিল) দুপুরের দিকে লাশটি উদ্ধার করি। আইনি প্রক্রিয়া শেষে লাশটি ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শ্বাসরোধ করে হত্যার পর তরুণীকে মাটিতে পুঁতে রাখা হয়। নিহতের নাম-পরিচয় এখনও জানা যায়নি, ফিঙ্গার প্রিন্টের মাধ্যমে বিস্তারিত জানা যাবে। ময়নাতদন্তের প্রতিবেদনের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS