1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০২:২৭ অপরাহ্ন
Title :
বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি মামলার তদন্ত প্রতিবেদন ৩০ ডিসেম্বর সিমেন্টের বাড়তি চাহিদা মেটাতে চুক্তিভিত্তিক উৎপাদনে যাচ্ছে হাইডেলবার্গ ওয়ালটন ডিজি-টেক অধিগ্রহণে নতুন শেয়ার ছাড়বে ওয়ালটন হাই-টেক কালিয়ায় দুই বিএনপি নেতা হত্যার প্রতিবাদে বড়দিয়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ ভৈরবের যুবক ইতালিতে সড়ক দুর্ঘটনায় নিহত ন্যাশনাল ব্যাংকের চেক ডিজঅনার মামলায় সাদ মুসা গ্রুপের এমডির কারাদণ্ড কুমিল্লা মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার লভ্যাংশ ঘোষণা করেছে আছিয়া সি ফুডস আওয়ামী লীগ আর গণতান্ত্রিক রাজনীতিতে ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী কমিউনিটি ব্যাংক বাংলাদেশের পরিচালনা পর্ষদের ৮৩তম সভা অনুষ্ঠিত

বন্যা: ১১ জেলায় মৃত্যু বেড়ে ২৭

  • আপডেট : মঙ্গলবার, ২৭ আগস্ট, ২০২৪, ৩.১৫ পিএম
  • ১৮০ Time View

দেশে চলমান বন্যায় ১১ জেলায় এখন পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে ২৭ জন হয়েছেন। এ সময় ক্ষতিগ্রস্ত হয়েছেন প্রায় ৫৬ লাখ ১৯ হাজার ৩৭৫ জন মানুষ।

মঙ্গলবার (২৭ আগস্ট) দুপুরে সচিবালয়ে চলমান বন্যা পরিস্থিতি নিয়ে এক সংবাদ সম্মেলনে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম এসব তথ্য জানান।

ত্রাণ উপদেষ্টা বলেন, এখন পর্যন্ত বন্যা আক্রান্ত জেলার সংখ্যা ১১টিই আছে। ১১ জেলায় মোট ক্ষতিগ্রস্ত লোকসংখ্যা ৫৬ লাখ ১৯ হাজার ৩৭৫ জন। পানিবন্দি পরিবার ১২ লাখ ৭ হাজার ৪২৯টি। ৭৪ উপজেলা বন্যা প্লাবিত এবং ক্ষতিগ্রস্ত ইউনিয়ন/পৌরসভা ৫৪১টি।

তিনি বলেন, এখন পর্যন্ত বন্যায় মোট ২৭ জন মারা গেছেন। এর মধ্যে কুমিল্লায় ১০ জন, ফেনীতে একজন, চট্টগ্রামে ৫ জন, খাগড়াছড়িতে একজন, নোয়াখালীতে ৫ জন, ব্রাহ্মণবাড়িয়া একজন, লক্ষ্মীপুরে একজন এবং কক্সবাজারে তিনজন মারা গেছেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com