1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১:৫৯ অপরাহ্ন
Title :
কুমিল্লায় সীমান্তে রহস্যময় ড্রোন কুমিল্লা সীমান্তে আওয়ামী লীগ নেতাদের অবস্থানের খবরে বিএনপির বিক্ষোভ কুমিল্লায় ভু’য়া ডাক্তার ও নানা অনিয়ম, তিন প্রতিষ্ঠানকে ১ লাখ ৭৫ হাজার টাকা জরিমানা দেশের বিভিন্ন স্থানে ক্ষতিগ্রস্ত গ্রামীণ ব্যাংকের ১০৪ শাখা-কার্যালয় বাংলাদেশ পুলিশের সদস্যদের জন্য মোটরসাইকেল অর্থায়ন সুবিধা সম্প্রসারণে কমিউনিটি ব্যাংক ও রয়্যাল এনফিল্ড অংশীদারত্ব জাতীয় প্রাণিসম্পদ পদক ২০২৬ অর্জন করল আকিজ এগ্রো ফিড এয়ার অ্যাস্ট্রার বিজনেস পার্টনার অ্যাওয়ার্ড পেল সহজ সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হত্যা মামলায় ফাঁসানোর চেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন নিজস্ব প্রযুক্তিতে স্বয়ংক্রিয় ইনওয়ার্ড রেমিট্যান্স সেবা চালু করলো দ্য প্রিমিয়ার ব্যাংক বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি মামলার তদন্ত প্রতিবেদন ৩০ ডিসেম্বর

সাইফ পাওয়ারটেক জাহাজ চালাবে দুবাই-চট্টগ্রাম রুটে

  • আপডেট : শনিবার, ১৬ এপ্রিল, ২০২২, ৭.৩১ পিএম
  • ২৩৬ Time View

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি সাইফ পাওয়ারটেক লিমিটেড ফুজিরাহ-চট্টগ্রাম ও ফুজিরাহ-মোংলা সমুদ্র পথে পণ্যবাহী জাহাজ পরিচালনা করবে। এ লক্ষ্যে কোম্পানিটি সংযুক্ত আরব আমিরাতের পোর্টস গ্রুপসের ফিডার সার্ভিস ‘সাফিন ফিডারস’ এর সাথে একটি চুক্তি সই করেছে।

জানা গেছে, আলোচিত চুক্তির মেয়াদ হবে ১৫ বছর। এই চুক্তির আওতায় দুটি কোম্পানি মধ্যপ্রাচ্যের অন্যতম সমুদ্রবন্দর ফুজিরাহ থেকে বাংলাদেশের চট্টগ্রাম সমুদ্রবন্দরে কার্গো পরিবহনসহ বাণিজ্যের সুযোগ বাড়ানোর লক্ষে কাজ করবে। এ লক্ষ্যে সাফিন ফিডারস সাইফ পাওয়ারটেক লিমিটেডকে আটটি সুপারম্যাক্স বাল্ক ক্যারিয়ার হস্তান্তর করবে, যার প্রতিটির ধারণ ক্ষমতা ৫৫ হাজার ডিডব্লিটি।

প্রাপ্ত খবরে আরও জানা যায়, চুক্তির অধীনে সংযুক্ত আরব আমিরাতের ফুজিরাহ থেকে সাধারণ কার্গো এবং শুকনো বাল্ক কার্গো চট্টগ্রাম এবং মোংলা সমুদ্র বন্দরে নিয়ে আসার ক্ষেত্রে দুপক্ষ কাজ করবে। এছাড়া দুটি কোম্পানি ভারতীয় উপমহাদেশ, দক্ষিণ পূর্ব এশিয়া এবং পৃথিবীর অন্যান্য দেশের বন্দরগুলোতে কার্গো পরিবহনে একসঙ্গে কাজ করবে।

চুক্তির বিষয়ে সাইফ পাওয়ারটেক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক তরফদার রুহুল আমিন বলেন, সাফিন ফিডারের সঙ্গে চুক্তি করতে পেরে আমরা আনন্দিত। বিদেশি কোনো বন্দরের সঙ্গে বাংলাদেশের কোনো কোম্পানির চুক্তি এই প্রথম। দুটি কোম্পানি একসঙ্গে কাজ করলে কার্গো পরিবহনকে আমরা আন্তর্জাতিক মানে নিয়ে যেতে পারবো। সুপারম্যাক্স বাল্ক ক্যারিয়ারের মাধ্যমে পণ্য পরিবহনে কাস্টমারদের সন্তুষ্টি অর্জন করা যাবে।

এডি পোর্ট কর্তৃপক্ষ জানায়, চুক্তির অধীনে দুটি কোম্পানি যৌথভাবে মিনা অঞ্চল থেকে এশিয়া উপমহাদেশে বাল্ক শিপিং সার্ভিস চালু অব্যাহত রাখবে। এছাড়া কার্গো অপারেশনের জন্য জেটির উন্নয়ন, ওয়্যারহাউজ সলিউশনসহ অন্যান্য খাতেও কাজ করবে দুটি কোম্পানি।

সাইফ পাওয়ারটেক বাংলাদেশের বন্দর, লজিস্টিকস, সিভিল ইঞ্জিনিয়ারিং এবং বিদ্যুৎ খাতে বড় বিনিয়োগকারী।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com