রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৯:১৭ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
সব শিক্ষা প্রতিষ্ঠান খুলছে আজ স্বাধীনতার পক্ষের স্লোগান দেয়া অপরাধ নয় : মোমিন মেহেদী প্রেসক্লাব সভাপতি’র ওপর হামলা: আসামী গ্রেফতার না হওয়ায় মানববন্ধন হরিপুরে এক/দুই নম্বর চটের বস্তা ব্যবহারে খাদ্য পন্য অপচয় বীরগঞ্জে আওয়ামীলীগ নেতার বাড়ী হতে জ্বালানি তেল উদ্ধার নড়াইলের নড়াগাতীতে খাস ঘোষণার পরও যোগানিয়া হাটে টোলের নামে চাঁদাবাজির অভিযোগ আন্তর্জাতিক স্বীকৃতি পেল হামদর্দ বাংলাদেশ; হেলথকেয়ার এশিয়া অ্যাওয়ার্ড পেলেন অধ্যাপক কামরুন নাহার হারুন চট্টগ্রাম বন্দরে পৌঁছাল ৬২ হাজার ১৫০ মেট্রিক টন গমবাহী জাহাজ থেমে থাকা বাস, রেললাইনে যাত্রী—ট্রেনে কাটা পড়ে ৫ জন নিহত সৌদিতে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা, আহত ১২ সেনা

যৌক্তিক সময়েই নির্বাচন চায় বিএনপি

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : সোমবার, ২৬ আগস্ট, ২০২৪
  • ১২৯ Time View

ছাত্র আন্দোলনের মুখে পদত্যাগ করে দেশ ছাড়েন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে দেশ পরিচালনার দায়িত্ব পায় অন্তর্বর্তী সরকার। এ অবস্থায় যৌক্তিক সময়েই নির্বাচন আয়োজনের দাবি জানিয়েছে বিএনপি।

সোমবার (২৬ আগস্ট) গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে মহাসচিব মির্জা ফখরুলের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনার ক্যাথরিন কুক সাক্ষাৎ করতে এলে এমনটা জানানো হয়।

সাক্ষাৎ শেষে দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী গণমাধ্যমকর্মীদের এ তথ্য জানান।

তিনি বলেন, বাংলাদেশে কবে সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে ও রাজনৈতিক দলগুলোর ভূমিকা কী হবে তা জানতে চেয়েছেন ব্রিটিশ হাইকমিশনার ক্যাথরিন কুক। জবাবে দলের পক্ষ থেকে জানানো হয়, যৌক্তিক সময়েই নির্বাচন চায় বিএনপি। এ সময় যুক্তরাজ্য শিগগিরই একটি সুষ্ঠু নির্বাচন দেখতে চায় বলে জানান ক্যাথরিন।

বৈঠকে জাতিসংঘের তদন্ত রিপোর্টের ওপর ভিত্তি করে ছাত্র আন্দোলনে গণহত্যার বিচার কাজ পরিচালিত হবে বলে আশাবাদ জানানো হয়।

বৈঠকে বিগত সরকারের পাচার করা টাকা দেশে ফেরত আনতে সহযোগিতারও আশ্বাস দেন ব্রিটিশ হাইকমিশনার।

এরআগে, বিকেল ৪টায় গুলশানের বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আসেন ব্রিটিশ হাইকমিশনার। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান ছাড়াও শামা ওবায়েদ ও তাবিথ আউয়াল উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS