1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৭ অপরাহ্ন

এতদিন আপনাদের দাবি-দাওয়া কোথায় ছিল

  • আপডেট : সোমবার, ২৬ আগস্ট, ২০২৪, ৩.৪১ পিএম
  • ১৭৪ Time View

বিভিন্ন ইস্যুতে আন্দোলন চালিয়ে যাওয়া সংস্থার সদস্যদের উদ্দেশে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, এতদিন আপনাদের দাবি-দাওয়া কোথায় ছিল।

সোমবার (২৬ আগস্ট) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আহত শিক্ষার্থীদের দেখতে এসে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

সচিবালয়ে রোববারের (২৫ আগস্ট) অপ্রীতিকর ঘটনা নিয়ে জামায়াত আমির বলেন, আনসার সদস্যরা গায়ের জোরে সচিবালয়ে ঢুকে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করেন। ছাত্ররা শান্ত করতে গিয়ে উল্টো মারধরের শিকার হন। এরপর ছাত্ররা তাদেরকে প্রতিরোধ করেন।

ডা. শফিকুর রহমান বলেন, গণবিপ্লব বাধাগ্রস্ত করতে যারাই এগিয়ে আসবে তাদেরকে প্রতিরোধ করা হবে। জনগণ তাদেরকে রুখে দেবে।

জামায়াত আমির প্রশ্ন রাখেন, এতদিন আপনাদের সবার দাবি-দাওয়া কোথায় ছিল?

সবাইকে এক মাস ধৈর্য ধরার আহ্বান জানিয়ে ডা. শফিকুর রহমান বলেন, এক মাস সবাই ধৈর্য ধরেন। এরপর নিয়ম অনুযায়ী দাবি-দাওয়া তুলে ধরুন।

এ সময় প্রধান উপদেষ্টার ভাষণ দায়িত্বশীলতার পরিচয় পেয়েছে বলে উল্লেখ করেন জামায়াত আমির।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com