1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১১:৩৪ পূর্বাহ্ন
Title :
কুমিল্লায় সীমান্তে রহস্যময় ড্রোন কুমিল্লা সীমান্তে আওয়ামী লীগ নেতাদের অবস্থানের খবরে বিএনপির বিক্ষোভ কুমিল্লায় ভু’য়া ডাক্তার ও নানা অনিয়ম, তিন প্রতিষ্ঠানকে ১ লাখ ৭৫ হাজার টাকা জরিমানা দেশের বিভিন্ন স্থানে ক্ষতিগ্রস্ত গ্রামীণ ব্যাংকের ১০৪ শাখা-কার্যালয় বাংলাদেশ পুলিশের সদস্যদের জন্য মোটরসাইকেল অর্থায়ন সুবিধা সম্প্রসারণে কমিউনিটি ব্যাংক ও রয়্যাল এনফিল্ড অংশীদারত্ব জাতীয় প্রাণিসম্পদ পদক ২০২৬ অর্জন করল আকিজ এগ্রো ফিড এয়ার অ্যাস্ট্রার বিজনেস পার্টনার অ্যাওয়ার্ড পেল সহজ সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হত্যা মামলায় ফাঁসানোর চেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন নিজস্ব প্রযুক্তিতে স্বয়ংক্রিয় ইনওয়ার্ড রেমিট্যান্স সেবা চালু করলো দ্য প্রিমিয়ার ব্যাংক বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি মামলার তদন্ত প্রতিবেদন ৩০ ডিসেম্বর

‘অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করা সবার দায়িত্ব’

  • আপডেট : রবিবার, ২৫ আগস্ট, ২০২৪, ১০.৩২ পিএম
  • ২৬৩ Time View

নিজস্ব প্রতিবেদকঃ অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করা আমাদের সবার দায়িত্ব বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ. জেড. এম জাহিদ হোসেন।

রোববার (২৫ আগস্ট) জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে নার্সেস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ন্যাব) উদ্যোগে আয়োজিত এক প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, আজকে যারা মাথাচাড়া দেওয়ার চেষ্টা করছে, তাদের বিষ দাঁত ভেঙে দিতে হবে। কোনো অবস্থাতেই বিশৃঙ্খলাকে প্রশ্রয় দেওয়া যাবে না। দেশ থেকে একজন পালিয়েছে। কিন্তু, তার দোসররা দেশে রয়ে গেছে। তাদের হাতে জনগণের সম্পদ লুণ্ঠিত টাকা আছে। তাদের হাতে আইনি-বেআইনি অস্ত্র আছে। তারা সুযোগ পেলেই মাথাচাড়া দিয়ে উঠবে। সেজন্য আমাদেরকে সচেতন ও সজাগ থাকতে হবে। কোনো অবস্থাতেই অন্যায়কারী, দুর্বৃত্তকারী ও সুবিধাবাদীকে প্রশ্রয় দেওয়া যাবে না।

বিএনপির এই স্থায়ী কমিটির সদস্য আরও বলেন, সব জঞ্জাল, সব দুর্নীতির চরম বহিঃপ্রকাশ ঘটেছে। ঘুষ ছাড়া চাকরি হতো না। টাকা ছাড়া কিছুই হতো না। এর থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে।

তিনি বলেন, দেশে এখন বন্যায় প্রায় ৪৫ লাখ মানুষের ক্ষতি হয়েছে। ইতিমধ্যে ১৮ জনের বেশি মানুষ মারা গেছে। এই বন্যা প্রাকৃতিক হলেও এর মধ্যে কিছুটা মনুষ্য সৃষ্টও ছিল।

জাহানারা খাতুন তার বক্তব্যে বলেন, নার্সদের ইউনিফর্ম পূর্বের ন্যায় পরিবর্তন করতে হবে। নার্সিং সুপারভাইজার পদ সৃষ্টি করতে হবে। যেসমস্ত নার্স দুই বছরের বেশি ইনচার্জ হিসেবে দায়িত্বে আছে তাদেরকে দুই বছর পর পর পরিবর্তন করতে হবে। সকল নার্সদের রাত্রিকালীন ডিউটি সমানভাবে দিতে হবে। জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের নামফলক পূর্বের ন্যায় বেগম খালেদা জিয়ার নামে নামকরণ করতে হবে। শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে বেগম খালেদা জিয়ার নামফলক মুছে ফেলা হয়েছে, তা পুনরায় স্থাপন করতে হবে।

বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ জিয়াউর রহমান মহাখালীতে কলেজ প্রতিষ্ঠা করেছিলেন তার নামফলক মুছে ফেলা হয়েছে, তা পুনরায় নামফলক করা হোক। বর্তমান নার্সিং অধিদপ্তরে নার্সিং পেশায় নিয়োজিত জৈষ্ঠতার ভিত্তিতে নার্সদের পদায়ন করতে হবে। মহান স্বাধীনতার ঘোষক বহুদলীয় গণতন্ত্রের প্রধান প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম নার্সদের স্বাস্থ্য অধিদপ্তর থেকে সেবা পরিদপ্তর নার্সদের আলাদা করে দিয়েছিল এবং স্বর্ণ পদক প্রথা চালু করেছিল।

নার্সেস এসোসিয়েশন অব বাংলাদেশের (ন্যাব) সভাপতি জাহানারা খাতুনের সভাপতিত্বে প্রতিনিধি সভায় বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি রুহুল আমিন গাজী, বিএনপির তথ্য ও গবেষণা বিষয়ের সহ-সম্পাদক কাদের গণি চৌধুরী, রফিকুল কবির লাবুসহ আরও অনেক ঢাকার বিভিন্ন হাসপাতালের নার্স নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com