1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৪:৫৫ অপরাহ্ন
Title :
তিন মাসে রপ্তানি আয় ১ হাজার ৩০৯ কোটি ডলার, প্রবৃদ্ধি ৬.৩৪% রপ্তানিমুখী শিল্পে প্রি-শিপমেন্ট ঋণের তহবিল বাড়াল বাংলাদেশ ব্যাংক সেপ্টেম্বরে রপ্তানি আয় বেড়েছে সাড়ে ৮%, রেমিট্যান্স ৩% ধানমন্ডিতে ২৪ হাজার ৩২১ বর্গফুটের বাণিজ্যিক স্পেস কিনবে ইবনে সিনা পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে সিমটেক্স ইন্ডাস্ট্রিজ রূপগঞ্জে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের ওপর হামলা, রক্তাক্ত জখম ও টাকা ছিনতাই মেশিনারিজের আড়ালে অবৈধভাবে এসি আমদানি করছে হায়ার বাংলাদেশ ‎নবীনগর কেন্দ্রীয় মহাশ্মশানে মাদকাসক্ত যুবককে গাঁজা খেতে না দেওয়ায় পূজায় বাধা, ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ সেপ্টেম্বরে রেমিট্যান্সে ৩% প্রবৃদ্ধি, এসেছে ২৭৬.৬ কোটি ডলার জুলাই-আগস্টের অনলাইন ভ্যাট রিটার্নে সময় বাড়ল, শেষ সময় ১৫ অক্টোবর

বন্যার্তদের ১ দিনের বেতন দিচ্ছে ফায়ার সার্ভিস

  • আপডেট : রবিবার, ২৫ আগস্ট, ২০২৪, ৫.১১ পিএম
  • ১৫৭ Time View

দেশের বন্যাকবলিত মানুষদের সহায়তায় এক দিনের বেতনের সমপরিমাণ অর্থ অনুদান হিসেবে দিচ্ছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তা-কর্মচারীরা।

রোববার (২৫ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ফায়ার সার্ভিস।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ সকালে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের সম্মেলন কক্ষে পরিচালক (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ মোজাম্মেল হকের সভাপতিত্বে এক সভায় দেশের বিভিন্ন জেলায় সংঘটিত ভয়াবহ বন্যায় বন্যাদুর্গতের সাহায্যে রাজস্ব খাতে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের এক দিনের মূল বেতনের সমপরিমাণ অর্থ প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলে প্রদান করার সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় পরিচালকরাসহ অধিদপ্তরের সব স্তরের কর্মকর্তা-কর্মচারীরা সশরীরে উপস্থিত ছিলেন এবং বিভাগ ও জেলা কর্মকর্তারা অনলাইনে যুক্ত ছিলেন। আগামী এক দিনের মধ্যে সমুদয় অর্থ প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলে জমা দেওয়া হবে।

এদিকে আজ সকালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের কাছে বন্যা দুর্গতদের সহায়তায় গণত্রাণ ফান্ডে ১০ লাখ টাকার চেক হস্তান্তর করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।

এ ছাড়া দেশের বন্যাদুর্গতদের উদ্ধার কার্যক্রম পরিচালনার জন্য কেন্দ্রীয় মনিটরিং সেলের পাশাপাশি ফেনীতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের অস্থায়ী নিয়ন্ত্রণ কক্ষ খোলা হয়েছে। অস্থায়ী নিয়ন্ত্রণ কক্ষের নম্বর- ০১৮১৯৮৪৮০৩০/০১৭১১৩০৩৪২১/০১৮১৮১০৫৬২৪। তথ্য অনুযায়ী, আজ দুপুর ১২টা পর্যন্ত ২ হাজার ৭৯১ জন বন্যা দুর্গতকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com