1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৪:২২ পূর্বাহ্ন
Title :
কুমিল্লায় সীমান্তে রহস্যময় ড্রোন কুমিল্লা সীমান্তে আওয়ামী লীগ নেতাদের অবস্থানের খবরে বিএনপির বিক্ষোভ কুমিল্লায় ভু’য়া ডাক্তার ও নানা অনিয়ম, তিন প্রতিষ্ঠানকে ১ লাখ ৭৫ হাজার টাকা জরিমানা দেশের বিভিন্ন স্থানে ক্ষতিগ্রস্ত গ্রামীণ ব্যাংকের ১০৪ শাখা-কার্যালয় বাংলাদেশ পুলিশের সদস্যদের জন্য মোটরসাইকেল অর্থায়ন সুবিধা সম্প্রসারণে কমিউনিটি ব্যাংক ও রয়্যাল এনফিল্ড অংশীদারত্ব জাতীয় প্রাণিসম্পদ পদক ২০২৬ অর্জন করল আকিজ এগ্রো ফিড এয়ার অ্যাস্ট্রার বিজনেস পার্টনার অ্যাওয়ার্ড পেল সহজ সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হত্যা মামলায় ফাঁসানোর চেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন নিজস্ব প্রযুক্তিতে স্বয়ংক্রিয় ইনওয়ার্ড রেমিট্যান্স সেবা চালু করলো দ্য প্রিমিয়ার ব্যাংক বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি মামলার তদন্ত প্রতিবেদন ৩০ ডিসেম্বর

বন্যার্তদের সহায়তায় বিকাশ কর্মীদের একদিনের বেতন প্রদান

  • আপডেট : বৃহস্পতিবার, ২২ আগস্ট, ২০২৪, ৯.০৮ পিএম
  • ২২৩ Time View

চলমান বন্যায় দেশের আট জেলার ২৯ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং দুইজনের মৃত্যু হয়েছে। এমন সময়ে মানবিকতার হাত বাড়িয়ে দিয়েছেন মোবাইল আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠান বিকাশ। বন্যার্তদের জন্য নিজেদের বেতনের একদিনের অর্থ দেওয়ার ঘোষণা দিয়েছেন বিকাশের কর্মীরা।

আজ বৃহস্পতিবার (২২ আগস্ট) বিকেলে বিকাশ লিমিটেডের অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ ঘোষণা দেওয়া হয়। এতে বলা হয়েছে, ‘সারাদেশে বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়াতে বিকাশের সকল কর্মী তাদের একদিনের বেতন অনুদান করেছেন।’

২০১১ সালে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে বিকাশ। বর্তমানে গ্রাহক সংখ্যা সাত কোটিরও বেশি। দেশজুড়ে প্রায় তিন লাখ ৩০ হাজার এজেন্ট ও পাঁচ লাখ ৫০ হাজার মার্চেন্ট রয়েছে বিকাশের। 

এদিকে টানা বৃষ্টিপাত ও ভারত থেকে নেমে আসা ঢলে মৌলভীবাজার জেলার পাঁচটি নদ-নদীতে পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। কুশিয়ারা, মনু, ধলাই ও জুড়ী নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে বইছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com