1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০২:৩৪ পূর্বাহ্ন
Title :
কুমিল্লায় সীমান্তে রহস্যময় ড্রোন কুমিল্লা সীমান্তে আওয়ামী লীগ নেতাদের অবস্থানের খবরে বিএনপির বিক্ষোভ কুমিল্লায় ভু’য়া ডাক্তার ও নানা অনিয়ম, তিন প্রতিষ্ঠানকে ১ লাখ ৭৫ হাজার টাকা জরিমানা দেশের বিভিন্ন স্থানে ক্ষতিগ্রস্ত গ্রামীণ ব্যাংকের ১০৪ শাখা-কার্যালয় বাংলাদেশ পুলিশের সদস্যদের জন্য মোটরসাইকেল অর্থায়ন সুবিধা সম্প্রসারণে কমিউনিটি ব্যাংক ও রয়্যাল এনফিল্ড অংশীদারত্ব জাতীয় প্রাণিসম্পদ পদক ২০২৬ অর্জন করল আকিজ এগ্রো ফিড এয়ার অ্যাস্ট্রার বিজনেস পার্টনার অ্যাওয়ার্ড পেল সহজ সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হত্যা মামলায় ফাঁসানোর চেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন নিজস্ব প্রযুক্তিতে স্বয়ংক্রিয় ইনওয়ার্ড রেমিট্যান্স সেবা চালু করলো দ্য প্রিমিয়ার ব্যাংক বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি মামলার তদন্ত প্রতিবেদন ৩০ ডিসেম্বর

বাঁধ খুলে ভারত অমানবিক আচরণ করেছে: নাহিদ

  • আপডেট : বৃহস্পতিবার, ২২ আগস্ট, ২০২৪, ৪.৫৪ পিএম
  • ১৬৪ Time View

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, বন্যা নিয়ন্ত্রণে এবং সংকট সমাধানে সর্বোচ্চ চেষ্টা করা হবে। কীভাবে পরিস্থিতি মোকাবিলা করা যায় এবং বন্যার কারণ নিয়ে আলোচনা হয়েছে।

বৃহস্পতিবার (২২ আগস্ট) বিকালে উপদেষ্টাদের বৈঠক শেষে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বন্যা মোকাবিলার সিদ্ধান্ত হয়েছে। ত্রাণ কাজে সমন্বয় করা হবে। উপদেষ্টাদের দপ্তরগুলোও সমন্বয় করবে।

তিনি আরও বলেন, বন্যা পরিস্থিতি এবং ভবিষ্যতে কীভাবে নিয়ন্ত্রণ করা যায়, তা নিয়ে ভারতের হাইকমিশনারের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক হবে বিকেলে।

তিনি আরও বলেন, বৈষম্য বিরোধী আন্দোলনে আহতদের চিকিৎসা সহায়তা ফাউন্ডেশন গঠন চূড়ান্ত করা হয়েছে। সেই ফাউন্ডেশনের প্রধান হবেন প্রধান উপদেষ্টা।

যারা বিভিন্ন সময় গুম হয়েছে, তার কারণ এবং কারা দায়ী সেটা তদন্তে কমিশন গঠনের সিদ্ধান্ত হয়েছে বলেও জানান তিনি। বলেন, বিভিন্ন মানুষ বিভিন্ন বিষয়ে প্রতিবাদ করছে। সে প্রতিবাদের কারণে জনগণের যাতে দুর্ভোগ না হয় সেটার একটা উপায় বের করবে স্বরাষ্ট্র উপদেষ্টার সমন্বয়ে গঠিত কমিটি।

এদিকে বন্যা পরিস্থিতি মোকাবিলায় ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে দেশের সব মানুষকে আহ্বান জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা মো. নাহিদ ইসলাম। তিনি বলেন, গণঅভ্যুত্থানে যেভাবে সাড়া দিয়েছেন সেভাবে দেশের মানুষ এগিয়ে আসবেন আশা করি। ব্যবসায়ীরা যেন মানবিক দৃষ্টিকোণ থেকে এগিয়ে আসেন।

তিনি বলেন, কোনো ধরনের আগাম সতর্কতা না দিয়ে বাঁধ খুলে দিয়ে ভারত অমানবিক আচরণ করেছে। এ বিষয়ে সুষ্ঠু সমাধান করতে হবে। ভারত-বাংলাদেশের সম্পর্কে যেন কোনো টানাপোড়েন না হয়।

যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, মাত্র ১৫ দিন হলো সরকার দায়িত্ব পালন করছে। যারা বিভিন্ন দাবি নিয়ে আন্দোলন করছেন, এ দুর্যোগপূর্ণ সংকটকালীন সময়ে ধৈর্য ধরে অপেক্ষা করুন।

এ সময়ে দেশের সবাইকে জাতীয় ঐক্যের আহ্বান জানান তিনি।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com