1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন
Title :
ভৈরবের যুবক ইতালিতে সড়ক দুর্ঘটনায় নিহত ন্যাশনাল ব্যাংকের চেক ডিজঅনার মামলায় সাদ মুসা গ্রুপের এমডির কারাদণ্ড কুমিল্লা মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার লভ্যাংশ ঘোষণা করেছে আছিয়া সি ফুডস আওয়ামী লীগ আর গণতান্ত্রিক রাজনীতিতে ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী কমিউনিটি ব্যাংক বাংলাদেশের পরিচালনা পর্ষদের ৮৩তম সভা অনুষ্ঠিত সাফকো স্পিনিংয়ের মালিকানা পরিবর্তনে বিক্রি হচ্ছে ৯০ লাখ শেয়ার আইএফআইসি ব্যাংক ও ড্রিম স্কয়ার রিসোর্ট এর মধ্যে সমঝোতা স্বারক স্বাক্ষর হুন্দাই গ্রাহকদের অটো লোন সুবিধা প্রদানে ফেয়ার টেকনোলজি লিমিটেডের সাথে ট্রাস্ট ব্যাংক পিএলসি.-এর চুক্তি স্বাক্ষর বীরগঞ্জ সরকারি কলেজে নবীনদের বরণ

জমি ও উৎপাদন সরঞ্জাম বিক্রি করে দিচ্ছে ডরিন পাওয়ার

  • আপডেট : বুধবার, ২১ আগস্ট, ২০২৪, ২.৪৭ পিএম
  • ২৮৯ Time View

পুঁজিবাজারে তালিকাভুক্ত বিদ্যুৎ ও জ্বালানি খাতের কোম্পানি ডরিন পাওয়ার জেনারেশন অ্যান্ড সিস্টেমস লিমিটেড তাদের নন-কারেন্ট অ্যাসেটের অন্তর্ভুক্ত জমি ও উৎপাদন সরঞ্জাম বিক্রি করে দেওয়ার ঘোষণা দিয়েছে। বুধবার (২১ আগস্ট) ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, চুক্তির মেয়াদ শেষ হওয়ায় গত বছরের ১১ অক্টোবর মধ্যরাত থেকে টাঙ্গাইলে অবস্থিত ডরিন পাওয়ারের বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন বন্ধ করে দেওয়া হয়। পরবর্তীতে বিদ্যুত ক্রয় চুক্তি বাড়াতে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি) বা মন্ত্রণালয়ে যোগাযোগ করা হলেও এখন পর্যন্ত কোন সাড়া পাওয়া যায়নি। ফলে কোম্পানিটি টাঙ্গাইল বিদ্যুৎকেন্দ্রের ২৪৪ দশমিক ৫৪ শতক জমিটি বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছে। এ ব্যাপারে ইতোমধ্যে অনুমোদন দিয়েছে কোম্পানিটির পরিচালনা পর্ষদ।

এদিকে জমি বিক্রির পাশাপাশি টাঙ্গাইল ২২ মেগাওয়াট পাওয়ার প্ল্যান্টের ইঞ্জিন, আনুষাঙ্গিক সরঞ্জাম, সাবস্টেশন সরঞ্জাম, বিল্ডিং এবং স্টিল স্ট্রাকচার বিক্রি করারও অনুমোদন দিয়েছে ডরিন পাওয়ারের পরিচালনা পর্ষদ। এ ব্যাপারে ডরিন পাওয়ারের সাথে রূপসী বাংলা গ্রুপের মধ্যে একটি ‘ভেন্ডরস চুক্তি’ সম্পাদিত হয়েছে।

জানা যায়, চুক্তি মোতাবেক বিদ্যুৎকেন্দ্রটির সরঞ্জামগুলো ১০ কোটি ৫ লাখ টাকায় বিক্রি করবে ডরিন পাওয়ার। এছাড়া বিদ্যুৎকেন্দ্রের জমিটিও প্রতিযোগিতামূলক বাজার মূল্যে বিক্রি করা হবে।

শেয়ারবাজারে ২০১৬ সালে তালিকাভুক্ত ডরিন পাওয়ারের দেশজুড়ে তিনটি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র রয়েছে। টাঙ্গাইল ছাড়াও বাকি দুটি ফেনী ও নরসিংদীতে অবস্থিত।

২০০৮ সালের নভেম্বরে বিদ্যুৎ উৎপাদনের মাধ্যমে ডরিন পাওয়ার জেনারেশন্স অ্যান্ড সিস্টেমস লিমিটেডের যাত্রা শুরু হয়। ২০১০ সালে ৫৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন নর্দান ও সাউদার্ন বিদ্যুৎকেন্দ্র দুটির বাণিজ্যিক উৎপাদন শুরু হয়।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com