1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৪:৪৬ অপরাহ্ন
Title :
সপ্তাহের তৃতীয় কার্যদিবসে লেনদেনের শীর্ষে লাভেলো আইস-ক্রিম সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দরপতনের শীর্ষে ইন্টারন্যাশনাল লিজিং সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দর বৃদ্ধির শীর্ষে আমান ফীড আইপিওতে আসছে রয়্যাল ফুটওয়্যার, অনুমোদন দিল বিএসইসি সহযোগী প্রতিষ্ঠান স্বপ্নে বড় বিনিয়োগ করছে এসিআই ৬.৮৩ ইঞ্চির ১.৫কে অ্যামোলেড ডিসপ্লেতে চমৎকার অভিজ্ঞতার সুযোগ ক্রেতাদের জন্য রয়েছে ১ লাখ টাকা পর্যন্ত ক্যাশভাউচার ও ক্যাশব্যাক পাওয়ার সুযোগ স্বাধীনতার ইশতেহার পাঠক শাজাহান সিরাজের মৃত্যুবার্ষিকী পালিত মুসলিম উম্মাহর সুদৃঢ় ঐক্যের বিকল্প নেই কুমিল্লা দাউদকান্দি থানা পুলিশের অভিযানে পিকআপ ভ্যান ভর্তি ৪৭ কেজি গাঁজা উদ্বার, আটক-১

চট্টগ্রামের সাধারণ শিক্ষার্থীদের “বীর চট্টলার নারীরা রাত দখল করো কর্মসূচি” পালন

  • আপডেট : রবিবার, ১৮ আগস্ট, ২০২৪, ৭.৫৫ এএম
  • ২৭৪ Time View

নিজস্ব প্রতিবেদকঃ পাশের দেশ ভারতের শিক্ষানবিশ চিকিৎসক ড. মৌমিতা ধর্ষণের বিচার দাবীতে উত্তাল হয়ে রয়েছে, সেই দাবীর প্রেক্ষিতে নিজেদের নিরাপত্তা ও  নারীর প্রতি ঘটে যাওয়া সহিংসতার বিচারের জন্য আওয়াজ তুলতে রাত দখলের কর্মসূচি পালন করছেন এপারের নারীরা।

ভারতে চলমান উক্ত আন্দোলনের সাথে সংহতি জানাতে ও বাংলাদেশে ঘটে যাওয়া তনু হত্যা, মুনিয়া হত্যা সহ নারীদের প্রতি সহিংসতা, ধর্ষণ, হত্যার অসংখ্য ঘটনার বিচার দাবীতে ও নিজেদের নিরাপত্তার অধিকার আদায়ে ১৬ আগষ্ট, ২০২৪ তারিখে রাত ৮টায় চট্টগাম নগরীর বিপ্লব উদ্যানে” বীর চট্টলার নারীরা রাত দখল করো কর্মসূচি ” পালন করেছেন চট্টগ্রামের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান এর শিক্ষার্থীরা।

“মেইফুয়া অক্কল রাইত দহল গরো” প্রতিপাদ্যকে ধারণ করে এই কর্মসূচির অংশ হিসেবে ছিলো ধর্ষণ ও নারীর প্রতি সহিংসতার বিরুদ্ধে প্রতিবাদি স্লোগান, গান, কবিতা -পাঠ ও মোমবাতি প্রজ্জ্বলন। এসব আয়োজনের পাশাপাশি অংশগ্রহণকারী নারীরা নিজেদের সাথে ঘটে যাওয়া হয়রানীর অভিজ্ঞতাও তুলে ধরেন।

কর্মসূচীর মুখপাত্র চবি শিক্ষার্থী নুজহাত তাবাসসুম বলেন “আমরা ভারতে চলমান ধর্ষণ বিরোধী আন্দোলন ও তার অংশ হিসেবে চলমান ‘মেয়েরা রাত দখল করো’ কর্মসূচীর সাথে সংহতি প্রকাশ করছি ও বাংলাদেশে আজ অব্দি ঘটে যাওয়া সকল ধর্ষন ও নারীর প্রতি সহিংসতা -হয়রানীমূলক কর্মকান্ডের প্রতিবাদ জানাচ্ছি ও বিচার দাবী করছি, দিনে-রাতে সব সময় নিরাপদে চলাফেরা করা আমার অধিকার, অভ্যুথান পরবর্তী নতুন স্বাধীন বাংলাদেশে এই অধিকারের জন্য আওয়াজ তুলতেই আজকের এই আয়োজন” বক্তব্যের শেষে তিনি সকল অংশগ্রহণকারীকে ও সার্বিক সহযোগিতার জন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com