1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১০:৫৬ পূর্বাহ্ন
Title :
কুমিল্লার পুলিশ সুপারের নবনির্মিত অফিস কক্ষের উদ্বোধন করলেন- কুমিল্লায় গণপূর্তমন্ত্রী ‘মওলানা ভাসানীর বিশ্বশান্তি দর্শন’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত টাঙ্গাইলে মাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড এসএমসি’র দুই দিনব্যাপী কৃমি প্রতিরোধ ক্যাম্পেইন-এর উদ্বোধন দারুণ সব উপহার ও অফারসহ বাজারে এলো ভিভো ভি৮০ বীরগঞ্জে স্বাস্থ্য ও পুষ্টির প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে সম্মিলিত অগ্রযাত্রা ও ভবিষ্যৎ লক্ষ্য অর্জনের প্রত্যয়ে কমিউনিটি ব্যাংকের সিএসই ও সিসিইদের সঙ্গে ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহীর মতবিনিময় Price Sensitive Information (Q1) of ACME Pesticides Limited প্রথম প্রান্তিক প্রকাশ করেছে শেফার্ড ইন্ডাস্ট্রিজ প্রথম প্রান্তিক প্রকাশ করেছে দ্য পেনিনসুলা চিটাগং

রূপগঞ্জে মন্দির পাহারা দিচ্ছে ছাত্রদলের নেতাকর্মীরা

  • আপডেট : রবিবার, ১১ আগস্ট, ২০২৪, ৮.০৯ এএম
  • ২৬৬ Time View

নারায়ণগঞ্জ প্রতিনিধি: বিএনপির নির্বাহী কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান দিপু ভূঁইয়ার নির্দেশনায় নারায়ণগঞ্জে রূপগঞ্জের সংখ্যালঘুদের মন্দির পাহারা দিচ্ছে রূপগঞ্জ উপজেলা ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা।

১০ আগস্ট (শনিবার) বিকেল থেকে মধ্য রাত পযন্ত কায়েতপাড়া ইউনিয়নের জিয়সতলা শ্রী শ্রী বনদূর্গা সেবা আশ্রমসহ বিভিন্ন মন্দিরে ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা উপস্থিত হয়ে মন্দির কমিটির লোকজনদেরকে সাথে নিয়ে মন্দিরের হামলার প্রতিরোধের মন্দির পাহারা দিচ্ছেন।

তারা জানায়, কোটা সংস্কার আন্দোলন থেকে এক দফা দাবির পরিপ্রেক্ষিতে শেখ হাসিনার পদত্যাগ ও দেশ ছাড়ার ঘটনাকে কেন্দ্র করে সাম্প্রদায়িক বিবাদ লাগাতে কিছু কুচিক্রিমহল সংখ্যালঘুদের মন্দিরে হামলার ঘটনা ঘটানোর চেষ্টা করছে। তাই যতদিন দেশ শঙ্কামুক্ত না হচ্ছে ততদিন মোস্তাফিজুর রহমান দিপু ভূঁইয়ার নির্দেশনায় মন্দির ভাঙচুর প্রতিরোধে বিএনপির নেতাকর্মীরা সংখ্যালঘুদের মন্দির ও জানমালের নিরাপত্তা দিবে।

এসময় রূপগঞ্জ উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক কামরুল হাসান, কায়েতপাড়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আব্দুল্লাহ আল বাকির আবির, সিনিয়র সহ সভাপতি মাশিদুর ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, দপ্তর সম্পাদক নাজমুল হাসান, কায়েতপাড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবকদল নেতা জয়নাল, জহিরুল ইসলাম সুমন, রাসেল মিয়া, রাজু আহমেদ সহ অনেকেই উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com