1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১২:৪৫ পূর্বাহ্ন
Title :
তিন মাসে রপ্তানি আয় ১ হাজার ৩০৯ কোটি ডলার, প্রবৃদ্ধি ৬.৩৪% রপ্তানিমুখী শিল্পে প্রি-শিপমেন্ট ঋণের তহবিল বাড়াল বাংলাদেশ ব্যাংক সেপ্টেম্বরে রপ্তানি আয় বেড়েছে সাড়ে ৮%, রেমিট্যান্স ৩% ধানমন্ডিতে ২৪ হাজার ৩২১ বর্গফুটের বাণিজ্যিক স্পেস কিনবে ইবনে সিনা পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে সিমটেক্স ইন্ডাস্ট্রিজ রূপগঞ্জে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের ওপর হামলা, রক্তাক্ত জখম ও টাকা ছিনতাই মেশিনারিজের আড়ালে অবৈধভাবে এসি আমদানি করছে হায়ার বাংলাদেশ ‎নবীনগর কেন্দ্রীয় মহাশ্মশানে মাদকাসক্ত যুবককে গাঁজা খেতে না দেওয়ায় পূজায় বাধা, ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ সেপ্টেম্বরে রেমিট্যান্সে ৩% প্রবৃদ্ধি, এসেছে ২৭৬.৬ কোটি ডলার জুলাই-আগস্টের অনলাইন ভ্যাট রিটার্নে সময় বাড়ল, শেষ সময় ১৫ অক্টোবর

কর্মস্থলে যোগ দিতে পুলিশ সদস্যদের সহযোগিতা করার আহ্বান

  • আপডেট : বৃহস্পতিবার, ৮ আগস্ট, ২০২৪, ২.৫২ পিএম
  • ২১৭ Time View

কর্মস্থলে যোগ দিতে পুলিশ সদস্যদের সহযোগিতা করতে সবার প্রতি আহ্বান জানিয়েছে পুলিশ সদরদপ্তর।

বৃহস্পতিবার (৮ আগস্ট) সকালে পুলিশ সদরদপ্তর থেকে পাঠানো এক খুদে বার্তায় এই আহ্বান জানানো হয়।

খুদে বার্তায় আরও বলা হয়, পুলিশ সদস্যরা কর্মস্থলে আসার পথে বাধার সম্মুখীন হচ্ছেন বলে যে সংবাদ প্রচার করা হচ্ছে, সেগুলোর সত্যতা পাওয়া যায়নি। গুজবে বিভ্রান্ত না হতে সবার প্রতি অনুরোধ জানিয়েছে পুলিশ।

এর আগে গতকাল বুধবার পুলিশের নতুন মহাপরিদর্শক (আইজিপি) মো. ময়নুল ইসলাম সারাদেশে পুলিশ সদস্যদের আজ সন্ধ্যার মধ্যে নিজ নিজ কর্মস্থলে যোগ দিতে আহ্বান জানিয়েছিলেন।

নতুন আইজিপি বলেন, বৈষম্যবিরোধী ছাত্রদের যৌক্তিক আন্দোলনকে কেন্দ্র করে দেশবাসীর প্রত্যাশা অনুযায়ী পুলিশ দায়িত্ব পালন করতে পারিনি। এর কারণে অনেকে ক্ষুব্ধ হয়েছেন। অনেকেই স্ব স্ব ইউনিটে নেই। জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিতে আমরা নতুন করে শুরু করতে চাই। তাই সবাইকে আগামী ২৪ ঘণ্টা অর্থাৎ বৃহস্পতিবার সন্ধ্যার মধ্যে যোগদানের নির্দেশনা দেওয়া হচ্ছে।

এর পরিপ্রেক্ষিতে যেসব পুলিশ সদস্য কর্মস্থলের উদ্দেশে রওনা হয়েছেন পথে তাদের সহযোগিতা করতে বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ, রাজনৈতিক দলের নেতা, শিক্ষার্থী ও আপামর জনসাধারণের কাছে আহ্বান জানিয়েছে পুলিশ সদরদপ্তর।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com