1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০৪:৪১ পূর্বাহ্ন
Title :
ক্যাশব্যাক, বিশেষ অফার ও উপহার নিয়ে গ্র্যান্ড ঈদুল আজহা ক্যাম্পেইন শুরু করেছে রিয়েলমি   আইএফআইসি ব্যাংক ও ইউএস বাংলা এয়ারলাইন্সের মধ্যে চুক্তি স্বাক্ষর বাংলাদেশ ব্যাংকের দুটি পুনঃঅর্থায়ন স্কিমে চুক্তি স্বাক্ষর করেছে ট্রাস্ট ব্যাংক পিএলসি সিঙ্গার বেকো নিয়ে এলো “সবার জন্য বিশ্বকাপ” অফার ইলেকট্রিক গাড়ি সিল ৬, হাইব্রিড গাড়ি সিল ৫ ও সিলায়ন ৬ এডব্লিউডি আনল বিওয়াইডি ফিলিস্তিনি ছাত্রীদের উচ্চশিক্ষায় সহায়তার হাত বাড়ালো ইসলামী ব্যাংক দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রীর সাথে ইউএনডিপি প্রতিনিধির সাক্ষাৎ বিসিবির কাউন্সিলর হিসেবে মনোনীত মীর শাকরুল আলম সীমান্ত লক্ষ্মীপুর ইউনিয়ন বাসীর সেবক হতে চান মোঃ ফরাস উদ্দিন তনু হত্যা মামলা: ডিএনএ পরীক্ষায় আরও ১ পুরুষের নমুনা শনাক্ত

শীঘ্রই দেশে ফিরছেন মিজানুর রহমান আজহারী

  • আপডেট : মঙ্গলবার, ৬ আগস্ট, ২০২৪, ১০.৫৭ পিএম
  • ১৮৬ Time View

শীঘ্রই দেশে ফিরছেন বলে জানিয়েছেন জনপ্রিয় ইসলামি বক্তা মিজানুর রহমান আজহারী। পাশাপাশি এই গণ অভ্যুত্থানে যারা নেতৃত্ব ও সমর্থন দিয়েছেন তাদের সবাইকে প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন জানান তিনি। 

আজ মঙ্গলবার (০৬ আগস্ট) দুপুর সাড়ে ১২টায় সামাজিক যোগাযোগ মাধ্যম নিজের ফেসবুক পেজে এসব কথা বলেন তিনি। 

বক্তব্যের শুরুতে মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া জ্ঞাপন করেন মিজানুর রহমান আজহারী জানান, গণবিপ্লবের মাধ্যমে নতুন বাংলাদেশ দেখার সুযোগ করে দেওয়ায় এবং এই গণ অভ্যুত্থানের যারা নেতৃত্ব ও সমর্থন দিয়েছেন তাদের সবাইকে প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন। 

তিনি বলেন, ‘এই গণবিপ্লব বাস্তবায়নে যারা নিজেদের তাজা রক্ত বিলিয়ে দিয়ে শাহাদাত বরণ করেছেন তাদেরকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি এবং তাদের রুহের মাগফেরাত কামনা করছি। পাশাপাশি যারা আহত হয়েছেন তাদেরও সুস্থতা কামনা করছি।’

এই বক্তা বলেন, ‘যে সকল মুক্তিযোদ্ধা সামনে থেকে এই বিপ্লবকে নেতৃত্ব দিয়েছেন তাদের প্রতি প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা। বিশেষ করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ ও সমন্বয়কদের যারা এখন পর্যন্ত নিরলস পরিশ্রম করছেন তাদের সকলকে শ্রদ্ধা ও সালাম জানাচ্ছি।’

এর আগে মঙ্গলবার (৬ জুলাই) ভোরে সামাজিকমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাস আজহারী লেখেন, ‘অন্তর্বর্তীকালীন সরকার গঠনে কালক্ষেপণ ঠিক হচ্ছে না। খুব দ্রুত এটা করে ফেলা দরকার ছিল। তিনি বলেন, যতো দেরি ততো আশঙ্কা।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com