1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৭:০০ অপরাহ্ন
Title :
বিদেশযাত্রায় ডলার কেনার সীমা বাড়ল, এখন একবারে ৩ হাজার ডলার ইউপি নির্বাচনের তারিখ চূড়ান্ত হবে সোমবার: ইসি এলপিজি সিলিন্ডার গ্যাসের দাম বাড়তেই সিলেটে দেখা দিয়েছে সংকট ভৈরবে ৮০ জন রক্তদাতা সৈনিককে সংবর্ধনা দিল বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ লভ্যাংশ ঘোষণা করেছে সিএসই পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে মতিন স্পিনিং মিলস পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে শাহজালাল ইসলামী ব্যাংক পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ডিবিএইচ বাঁচার জন্য আপ্রাণ চেষ্টা করেছিলেন তাজমিন, আলামত মিলল ধানক্ষেতে বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি (বাপুস)-এর নেতা পিন্টু মিত্রকে মিথ্যা মামলায় গ্রেপ্তারের তীব্র নিন্দা: অবিলম্বে নিঃশর্ত মুক্তির দাবি

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের নাম পরিবর্তন

  • আপডেট : বৃহস্পতিবার, ১৪ এপ্রিল, ২০২২, ১২.৩১ পিএম
  • ২৩১ Time View

দেশের দ্বিতীয় শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) নাম পরিবর্তন করা হয়েছে। প্রতিষ্ঠানটির নতুন নাম রাখা হয়েছে ‘চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ পিএলসি’।

বুধবার (১৩ এপ্রিল) চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ পিএলসি থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে উল্লেখ করা হয়, গত ১২ এপ্রিল কোম্পানি আইন, ১৯৯৪ (দ্বিতীয় সংশোধনী ২০২০) অনুযায়ী জয়েন্ট স্টক কোম্পানি ও ফার্ম চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের নাম পরিবর্তন করার অনুমোদন দিয়েছে।

কোম্পানি (সংশোধন) আইন, ২০২০ বিদ্যমান কোম্পানি আইন, ১৯৯৪ সংশোধন করে সংসদে পাস করা হয়েছে। ২০২০ সালের ৭ সেপ্টেম্বর এ সংক্রান্ত গেজেটে প্রকাশিত হয়েছিল। ওই সংশোধীত নতুন আইনের ধারা ১১(ক)(ক) অনুযায়ী পাবলিক লিমিটেড কোম্পানিকে ‘লিমিটেড’ এর পরিবর্তে ‘পিএলসি’ শব্দটি ব্যবহার করতে হবে।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের বার্ষিক সাধারণ সভায় শেয়ারহোল্ডাররা কোম্পানি (সংশোধন) আইন, ২০২০ এর বিধান অনুসারে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ লিমিটেডের নাম পরিবর্তন করার জন্য একটি বিশেষ রেজুলিউশন অনুমোদন করা হয়। এ জন্য প্রতিষ্ঠাষ্ঠানের মেমোরেন্ডাম এবং আর্টিকেল অফ অ্যাসোসিয়েশনের প্রাসঙ্গিক ধারাগুলো সংশোধন করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com