1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন
Title :
কুমিল্লায় সীমান্তে রহস্যময় ড্রোন কুমিল্লা সীমান্তে আওয়ামী লীগ নেতাদের অবস্থানের খবরে বিএনপির বিক্ষোভ কুমিল্লায় ভু’য়া ডাক্তার ও নানা অনিয়ম, তিন প্রতিষ্ঠানকে ১ লাখ ৭৫ হাজার টাকা জরিমানা দেশের বিভিন্ন স্থানে ক্ষতিগ্রস্ত গ্রামীণ ব্যাংকের ১০৪ শাখা-কার্যালয় বাংলাদেশ পুলিশের সদস্যদের জন্য মোটরসাইকেল অর্থায়ন সুবিধা সম্প্রসারণে কমিউনিটি ব্যাংক ও রয়্যাল এনফিল্ড অংশীদারত্ব জাতীয় প্রাণিসম্পদ পদক ২০২৬ অর্জন করল আকিজ এগ্রো ফিড এয়ার অ্যাস্ট্রার বিজনেস পার্টনার অ্যাওয়ার্ড পেল সহজ সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হত্যা মামলায় ফাঁসানোর চেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন নিজস্ব প্রযুক্তিতে স্বয়ংক্রিয় ইনওয়ার্ড রেমিট্যান্স সেবা চালু করলো দ্য প্রিমিয়ার ব্যাংক বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি মামলার তদন্ত প্রতিবেদন ৩০ ডিসেম্বর

কারফিউ নিয়ে ডিএমপির বিশেষ নির্দেশনা

  • আপডেট : বুধবার, ৩১ জুলাই, ২০২৪, ৮.০০ এএম
  • ২২৯ Time View

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) রাজধানীতে কারফিউ সংক্রান্ত এক গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

মঙ্গলবার (৩০ জুলাই) ডিএমপি কমিশনার হাবিবুর রহমান স্বাক্ষরিত গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিশেষ ক্ষমতা আইন ১৯৭৪ এর ২৪(১) ধারানুযায়ী জারি করা কারফিউ আগামী ৩১ জুলাই (বুধবার) থেকে ৩ আগস্ট (শনিবার) সকাল ৭টা থেকে সন্ধ্যা ৮টা পর্যন্ত ১৩ ঘণ্টা ঢাকা মেট্রোপলিটন এলাকার সর্বত্র শিথিল থাকবে। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এ কারফিউ ঢাকা মেট্রোপলিটন এলাকার সর্বত্র চলমান থাকবে।

কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতা ছড়িয়ে পড়লে কারফিউ জারি করা হয়। তবে দিনের বিভিন্ন সময় তা শিথিল করে স্বাভাবিক কাজকর্ম পরিচালনারও সুযোগ দেয়া হচ্ছে।

মঙ্গলবার (৩০ জুলাই) কারফিউ শিথিলের নতুন নির্দেশনা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

নির্দেশনা অনুযায়ী বুধবার (৩১ জুলাই) থেকে শনিবার (৩ আগস্ট) পর্যন্ত ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর ও নরসিংদীতে সকাল ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে।

সন্ধ্যায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে সাত মন্ত্রী-প্রতিমন্ত্রী, চার সচিব ও আইনশৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com