1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৪:০১ পূর্বাহ্ন
Title :
কুমিল্লায় সীমান্তে রহস্যময় ড্রোন কুমিল্লা সীমান্তে আওয়ামী লীগ নেতাদের অবস্থানের খবরে বিএনপির বিক্ষোভ কুমিল্লায় ভু’য়া ডাক্তার ও নানা অনিয়ম, তিন প্রতিষ্ঠানকে ১ লাখ ৭৫ হাজার টাকা জরিমানা দেশের বিভিন্ন স্থানে ক্ষতিগ্রস্ত গ্রামীণ ব্যাংকের ১০৪ শাখা-কার্যালয় বাংলাদেশ পুলিশের সদস্যদের জন্য মোটরসাইকেল অর্থায়ন সুবিধা সম্প্রসারণে কমিউনিটি ব্যাংক ও রয়্যাল এনফিল্ড অংশীদারত্ব জাতীয় প্রাণিসম্পদ পদক ২০২৬ অর্জন করল আকিজ এগ্রো ফিড এয়ার অ্যাস্ট্রার বিজনেস পার্টনার অ্যাওয়ার্ড পেল সহজ সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হত্যা মামলায় ফাঁসানোর চেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন নিজস্ব প্রযুক্তিতে স্বয়ংক্রিয় ইনওয়ার্ড রেমিট্যান্স সেবা চালু করলো দ্য প্রিমিয়ার ব্যাংক বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি মামলার তদন্ত প্রতিবেদন ৩০ ডিসেম্বর

‘স্বল্প দূরত্বে’ যাত্রীবাহী ট্রেন চালানোর ঘোষণা

  • আপডেট : মঙ্গলবার, ৩০ জুলাই, ২০২৪, ৬.১১ পিএম
  • ১৮৮ Time View

কোটা সংস্কার আন্দোলনে উদ্ভূত পরিস্থিতর কারণে গত ১৯ জুলাই থেকে বন্ধ থাকার পর আগামী বৃহস্পতিবার থেকে সারা দেশে যাত্রীবাহী ট্রেন চালানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ রেলওয়ে। তবে শুধু কারফিউ শিথিল থাকাবস্থায় ট্রেন চলাচল করবে। এতে করে লম্বা দূরত্বে ট্রেন চালানোর সুযোগ নেই, শুধু লোকাল ও কমিউটার ট্রেন চলাচল করবে।

মঙ্গলবার রেল ভবনের আয়োজিত এক বৈঠকে এমন সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে রেলপথ মন্ত্রী মো. জিল্লুল হামিক সভাপতিত্ব করেন।

জানা গেছে, ঢাকা থেকে নারায়ণগঞ্জ, টাঙ্গাইল, গাজীপুরের মতো কাছাকাছি দূরত্বে ট্রেন চলাচল করবে। একইভাবে দেশের এক জেলা থেকে অন্য জেলায় ট্রেন যাতায়াত চালু থাকবে, তবে সব ধরনের আন্ত নগর ট্রেন চলাচল বন্ধ থাকবে। আন্ত নগর ট্রেনের বিষয়ে আরো দুই-এক দিন পরে সিদ্ধান্ত আসতে পারে বলে।

তবে সভার সিদ্ধান্ত অনুযায়ী, কারফিউ চলাকালে, অর্থাৎ রাতে যাত্রীবাহী কোনো ট্রেন চলবে না। তবে তেলবাহী, পণ্যবাহী ট্রেনগুলো বিশেষ নিরাপত্তায় চলাচল অব্যহত থাকবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com