1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন
Title :
কুমিল্লায় সীমান্তে রহস্যময় ড্রোন কুমিল্লা সীমান্তে আওয়ামী লীগ নেতাদের অবস্থানের খবরে বিএনপির বিক্ষোভ কুমিল্লায় ভু’য়া ডাক্তার ও নানা অনিয়ম, তিন প্রতিষ্ঠানকে ১ লাখ ৭৫ হাজার টাকা জরিমানা দেশের বিভিন্ন স্থানে ক্ষতিগ্রস্ত গ্রামীণ ব্যাংকের ১০৪ শাখা-কার্যালয় বাংলাদেশ পুলিশের সদস্যদের জন্য মোটরসাইকেল অর্থায়ন সুবিধা সম্প্রসারণে কমিউনিটি ব্যাংক ও রয়্যাল এনফিল্ড অংশীদারত্ব জাতীয় প্রাণিসম্পদ পদক ২০২৬ অর্জন করল আকিজ এগ্রো ফিড এয়ার অ্যাস্ট্রার বিজনেস পার্টনার অ্যাওয়ার্ড পেল সহজ সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হত্যা মামলায় ফাঁসানোর চেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন নিজস্ব প্রযুক্তিতে স্বয়ংক্রিয় ইনওয়ার্ড রেমিট্যান্স সেবা চালু করলো দ্য প্রিমিয়ার ব্যাংক বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি মামলার তদন্ত প্রতিবেদন ৩০ ডিসেম্বর

চীনে আম রপ্তানির অনুমোদন পেল বাংলাদেশ

  • আপডেট : মঙ্গলবার, ৩০ জুলাই, ২০২৪, ৮.১০ এএম
  • ১৯৬ Time View

বাংলাদেশের আম চীনে রপ্তানির অনুমোদন পেল। গত শুক্রবার চীনের শুল্ক প্রশাসন বাংলাদেশ থেকে আম আমদানির লক্ষ্যে একটি ঘোষণা জারি করেছে।

সোমবার (২৯ জুলাই) ঢাকায় চীন দূতাবাস এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশের আম রপ্তানির বিষয়ে চীনের শুল্ক বিভাগের এই ঘোষণা প্রধানমন্ত্রী শেখ হাসিনার চীন সফরের সিদ্ধান্ত বাস্তবায়নের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এর ফলে বাংলাদেশের উন্নত জাতের আম চীনের বিশাল ভোক্তার বাজারে প্রবেশের সুযোগ পাবে, যা বাংলাদেশকে রপ্তানি পণ্যের বহুমুখীকরণের লক্ষ্য অর্জনে সহায়তা করবে। এটি দুই দেশের মধ্যে অর্থনৈতিক ও বাণিজ্য সহযোগিতার পরস্পরের জন্য সুফল বয়ে আনবে এবং দুই পক্ষের জন্য সমান সুযোগ তৈরি করবে।

এর আগে গত ১০ জুলাই বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের সঙ্গে শীর্ষ বৈঠক অনুষ্ঠিত। দুই প্রধানমন্ত্রীর মধ্যে আনুষ্ঠানিক বৈঠকের পর দুই দেশ ‘বাংলাদেশ থেকে চীনে তাজা আম রপ্তানির জন্য ফাইটোস্যানিটারির প্রয়োজনীয়তা–বিষয়ক প্রটোকল’ সই করে।

বাংলাদেশ থেকে আম আমদানির বিষয়টি যাচাইয়ের জন্য একটি বিশেষজ্ঞ দল গত মাসে বাংলাদেশ সফর করে। এ সময় প্রতিনিধিদলটি বাংলাদেশে আমবাগান পরিদর্শন করে উৎপাদন প্রক্রিয়া সরেজমিনে পর্যবেক্ষণ করে। চীনে ফিরে গিয়ে বিশেষজ্ঞ দলটি একটি প্রতিবেদন জমা দেয়। তাদের ওই প্রতিবেদনের ভিত্তিতে চীনের শুল্ক বিভাগ বাংলাদেশ থেকে আম আমদানির বিষয়ে ঘোষণাটি জারি করেছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com