রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৬:৩৩ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
প্রেসক্লাব সভাপতি’র ওপর হামলা: আসামী গ্রেফতার না হওয়ায় মানববন্ধন হরিপুরে এক/দুই নম্বর চটের বস্তা ব্যবহারে খাদ্য পন্য অপচয় বীরগঞ্জে আওয়ামীলীগ নেতার বাড়ী হতে জ্বালানি তেল উদ্ধার নড়াইলের নড়াগাতীতে খাস ঘোষণার পরও যোগানিয়া হাটে টোলের নামে চাঁদাবাজির অভিযোগ আন্তর্জাতিক স্বীকৃতি পেল হামদর্দ বাংলাদেশ; হেলথকেয়ার এশিয়া অ্যাওয়ার্ড পেলেন অধ্যাপক কামরুন নাহার হারুন চট্টগ্রাম বন্দরে পৌঁছাল ৬২ হাজার ১৫০ মেট্রিক টন গমবাহী জাহাজ থেমে থাকা বাস, রেললাইনে যাত্রী—ট্রেনে কাটা পড়ে ৫ জন নিহত সৌদিতে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা, আহত ১২ সেনা ত্রয়োদশ জাতীয় সংসদ কমিটির প্রথম বৈঠক আজ নেপালের সাবেক প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী গ্রেপ্তার

ইস্টার্ন ব্যাংকে লেনদেন বন্ধ থাকবে ৩ দিন

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : বুধবার, ১৩ এপ্রিল, ২০২২
  • ৩০৩ Time View

সফট্ওয়্যার পরিবর্তন করায় বেসরকারি ইস্টার্ন ব্যাংকের সব ধরনের লেনদেন আগামী ৩ দিন বন্ধ থাকবে। এক বিজ্ঞপ্তিতে ব্যাংকটি জানিয়েছে, কোর ব্যাংকিং সিস্টেমের (সিবিএস) আপগ্রেডেশনের জন্য ইস্টার্ন ব্যাংকের ব্যাংকিং সেবাগুলো বুধবার রাত ১১টা ৫৯ মিনিট থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত বন্ধ থাকবে।

এই ৩ দিন ব্যাংকটির গ্রাহকরা কোনো ধরনের লেনদেন করতে পারবেন না। তবে, কোর ব্যাংকিংয়ের সঙ্গে সম্পর্তিক না হওয়ায় ক্রেডিট কার্ড এবং প্রিপেইড কার্ড ব্যবহার করা যাবে। অন্য ব্যাংকের এটিএম বুথ এবং পিওএস টার্মিনালে ইবিএল ক্রেডিট কার্ড ও প্রিপেইড কার্ড ব্যবহার করে লেনদেন করতে পারবেন গ্রাহকরা।

বিজ্ঞপ্তির পাশাপাশি সব গ্রাহককে এসএমএসও পাঠিয়েছে ব্যাংকটি। তাতে বলা হয়েছে, ইস্টার্ন ব্যাংকে যাদের অ্যাকাউন্ট আছে, তারা বুধবার রাত ১১টা ৫৯ মিনিট থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত টাকা তুলতে, জামা দিতে বা অন্য কোনো অ্যাকাউন্টে স্থানান্তর করতে পারবেন না। অনলাইনেও লেনদেন করা যাবে না। ডেবিট কার্ডও ব্যবহার করা যাবে না।

১৪ এপ্রিল পয়লা বৈশাখের ছুটি এবং ১৫ ও ১৬ এপ্রিল শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটির কারণে এই সময়ে ব্যাংকের শাখাগুলোও বন্ধ থাকবে। ফলে রোববার সকালের আগে ব্যাংকের নিয়মিত প্রায় কোনো সেবাই গ্রাহকরা পাবেন না।

ইস্টার্ন ব্যাংক জানিয়েছে, তাদের কোর ব্যাংকিং সফটওয়্যার পরিবর্তন করা হচ্ছে। পুরনো সফটওয়্যার বাদ দিয়ে আবার নতুন করে আরও আধুনিক সফটওয়্যার আনা হচ্ছে। এ কারণে লেনদেন সাময়িক ব্যাহত হচ্ছে।

সাময়িক এই অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে ব্যাংকটি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS