1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০২:২৯ অপরাহ্ন
Title :
৪১৬ কোটি টাকা ঋণ জালিয়াতি মামলায় জনতা ব্যাংকের ৭ কর্মকর্তাকে তলব বিএসইসির মার্জিন বিধিমালা সংশোধনের উদ্যোগে সন্তোষ ডিবিএ তিন কোম্পানির শেয়ার লেনদেন তদন্তের নির্দেশ দিল বিএসইসি আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: মনিরুল হক চৌধুরী কুমিল্লা দাউদকান্দিতে ৪ কেজি গাঁজাসহ মাদক ব্যাবসায়ী গ্রেপ্তার, পৃথক অভিযানে আরও ৩ আসামিসহ আটক-৪ শেখ হাসিনার আত্মসমর্পণের সুযোগ নেই, দেশে ফিরলেই গ্রেপ্তার: শামা ওবায়েদ বিনিয়োগকারীদের স্বাক্ষর প্রক্রিয়া পুরোপুরি ডিজিটাল হবে: বিএসইসি জীবননগরে মাদকবিরোধী সমাবেশ ও আত্মসমর্পণ অনুষ্ঠানে পুলিশ সুপার রুহুল কবীর খান, “এই জেলায় বসবাস করবেন আর মাদক ব্যবসা করবেন এটা অসম্ভব” ইসলামী ব্যাংক চট্টগ্রাম অঞ্চলের অর্ধ-বার্ষিক ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত দৈনন্দিন ব্যবহারে মসৃণ অভিজ্ঞতা দিচ্ছে ভিভো ওয়াই৫০০

কারাগার থেকে পলাতক ৫বছর সাজা প্রাপ্ত আসামি ভৈরবে গ্রেফতার

  • আপডেট : রবিবার, ২৮ জুলাই, ২০২৪, ৭.৩৬ পিএম
  • ২২৬ Time View

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের ভৈরবের শ্রীনগর থেকে মানিক মিয়া (৫২) নামের ৫ বছরের সাজাপ্রাপ্ত এক আসামি কে গ্রেফতার করেছে ভৈরব থানা পুলিশ। সে গত ১৯ শে জুলাই শুক্রবার নরসিংদীর জেলখানায় আগুন দেত্তয়ার পর পালিয়ে আসে। সে নরসিংদীর রায়পুরায় জাহের মিয়া’র ছেলে।

পুলিশ জানায়, গত ১৯ শে জুলাই শুক্রবার নরসিংদির জেলখানায় আগুন দেয় দুর্বৃত্তরা এই সময় জেলখানা ভেঙে ৯ জঙ্গি সহ ৮শ ২৬ জন কয়েদি জেল খানা থেকে পালিয়ে যায়। তাদের মধ্যে মাদক মামলায় ৫ বছরের সাজা প্রাপ্ত মানিক মিয়া পালিয়ে ভৈরবের শ্রীনগর ইউনিয়নের শ্রীনগর গ্রামে এসে তার আত্মীয়ের বাড়ীতে আশ্রয় নেয়। বুধবার রাতে গোপন সংবাদের মাধ্যম খবর পেয়ে ভৈরব থানার পুলিশ শ্রীনগরে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়। 

ভৈরব থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম বলেন, গোপন সংবাদের মাধ্যমের জানতে পারি নরসিংদীর জেলখানা থেকে পালিয়ে আসা ৫ বছরের সাজাপ্রাপ্ত এক আসামি ভৈরবের শ্রীনগর গ্রামে অবস্থান করছে। এমন খবরে সাথে সাথে একটি টিম শ্রীনগরে পাঠিয়ে তার আত্মীয়ের বাড়ী থেকে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়। রাতেই তাকে নরসিংদী পুলিশের হাতে সোপর্দ করা হবে। 

সে একটি মাদক মামলায় ৫ বছরের দন্ডপ্রাপ্ত হয়ে জেল খাটতে ছিল। মাত্র এক মাস সাজা ভোগ করার পর গত ১৯ তারিখে অন্যান্য আসামীদের সাথে সেও পালিয়ে যায়।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com