1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ২৭ মে ২০২৬, ০৮:৪৬ অপরাহ্ন
Title :
কোরবানির চামড়া সংগ্রহে বড় প্রস্তুতি নিচ্ছে ট্যানারি খাত ঈদে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ নিশ্চিত করতে বিদ্যুৎ বিভাগের নির্দেশনা ইতিহাসে প্রথম, শুল্ক-কর আদায়ে ঘাটতি ছাড়াল এক লাখ কোটি টাকা দেশের বিভিন্ন স্থানে আজ উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা কুমিল্লা চকবাজারে ছেলের হামলায় মায়ের মৃত্যু কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অভিযানে ইয়াবা ও গাঁজাসহ আটক-২, পরোয়ানাভুক্তসহ গ্রেপ্তার-৩ কুমিল্লা বুড়িচংয়ে সুবিধাবঞ্চিতদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ঈদযাত্রায় ২৬ রুটের বাসে ৫ কোটি ৬২ লাখ টাকা বাড়তি আদায় – যাত্রী কল্যাণ সমিতির পর্যবেক্ষণ প্রধানমন্ত্রীর ঈদ উপহার বাড়ি বাড়ি পৌঁছে দিতে পারলেই খুশি হতাম: মাসুদ পারভেজ রাসেল এমপি-১ মাধবপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ২ বন্ধুর

পুঁজিবাজারে নতুন সময়সূচি

  • আপডেট : রবিবার, ২৮ জুলাই, ২০২৪, ৬.০১ পিএম
  • ১২৪ Time View

দেশের পুঁজিবাজারে লেনদেনের নতুন সময়সূচি নির্ধারণ করা হয়েছে। নতুন সময়সূচি অনুসারে চলতি সপ্তাহের প্রথম তিন কার্যদিবস রবি থেকে মঙ্গলবার পর্যন্ত সকাল ১০টা থেকে বেলা ২ পর্যন্ত ৪ ঘণ্টা লেনদেন হবে পুঁজিবাজারে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চিটাগং স্টক একচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। এর আগে গত সপ্তাহের বুধ ও বৃহস্পতিবার দুদিন পুঁজিবাজারে বেলা ১১টা থেকে ২টা পর্যন্ত ৩ ঘণ্টা লেনদেন হয়েছে।

গতকাল জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে সরকারি-বেসরকারি অফিসের সময়সূচি সকাল ৯টা থেকে বেলা ৩টা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। ২৮-৩০ জুলাই পর্যন্ত এ সময়সূচি কার্যকর থাকবে। এর পরিপ্রেক্ষিতে ব্যাংকিং লেনদেনের সময়সূচি সকাল ১০টা থেকে বেলা ৩টা পর্যন্ত নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক। এরই ধারাবাহিকতায় দেশের পুঁজিবাজারে সকাল ১০টা থেকে বেলা ২টা পর্যন্ত লেনদেনের সময়সূচি নির্ধারণ করেছে স্টক এক্সচেঞ্জ কর্তৃপক্ষ।

ডিএসইর উপ মহাব্যবস্থাপক শফিকুর রহমানের পাঠানো এক তথ্যে জানা গেছে, আজ সকাল ১০টা থেকে বেলা ১টা ৫০ মিনিট পর্যন্ত সরাসরি লেনদেন হবে পুঁজিবাজারে। আর বেলা ১টা ৫০ মিনিট থেকে ২টা পর্যন্ত পোস্ট ক্লোজিং সেশন।

চিটাগং স্টক এক্সচেঞ্জের জনসংযোগ কর্মকর্তা তানিয়া বেগম গণমাধ্যমকে জানান, সিএসইতে ডিএসইর মতোই লেনদেন সকাল ১০টায় শুরু হয়ে চলবে দুপুর ২টা পর্যন্ত। পোস্ট ক্লোজিংয়ের সময় থাকবে দুপুর ১টা ৫০ থেকে ২টা পর্যন্ত।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com