1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৭:১৭ পূর্বাহ্ন
Title :
কুমিল্লায় সীমান্তে রহস্যময় ড্রোন কুমিল্লা সীমান্তে আওয়ামী লীগ নেতাদের অবস্থানের খবরে বিএনপির বিক্ষোভ কুমিল্লায় ভু’য়া ডাক্তার ও নানা অনিয়ম, তিন প্রতিষ্ঠানকে ১ লাখ ৭৫ হাজার টাকা জরিমানা দেশের বিভিন্ন স্থানে ক্ষতিগ্রস্ত গ্রামীণ ব্যাংকের ১০৪ শাখা-কার্যালয় বাংলাদেশ পুলিশের সদস্যদের জন্য মোটরসাইকেল অর্থায়ন সুবিধা সম্প্রসারণে কমিউনিটি ব্যাংক ও রয়্যাল এনফিল্ড অংশীদারত্ব জাতীয় প্রাণিসম্পদ পদক ২০২৬ অর্জন করল আকিজ এগ্রো ফিড এয়ার অ্যাস্ট্রার বিজনেস পার্টনার অ্যাওয়ার্ড পেল সহজ সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হত্যা মামলায় ফাঁসানোর চেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন নিজস্ব প্রযুক্তিতে স্বয়ংক্রিয় ইনওয়ার্ড রেমিট্যান্স সেবা চালু করলো দ্য প্রিমিয়ার ব্যাংক বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি মামলার তদন্ত প্রতিবেদন ৩০ ডিসেম্বর

সিলেট জেলা কর আইনজীবী সমিতির বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ

  • আপডেট : বৃহস্পতিবার, ১৮ জুলাই, ২০২৪, ৩.৫৪ পিএম
  • ৩৫৭ Time View

সিলেট প্রতিনিধি: সিলেট জেলা কর আইনজীবী সমিতির পক্ষ থেকে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ আয়োজন করেছে। কর আইনজীবী সমিতির গৌরবের ৫০ বছর পূর্তি  উপলক্ষ্যে প্রায় ১শত পরিবারের মাধ্যে ত্রাণ বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়। ১৭ জুলাই (বুধবার) দুপুরে সিলেট নগরীর আলমপুরস্থ গঙ্গা রামের চক এলাকায় ত্রান বিতরণী করেন কর আইনজীবী সমিতির নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা কর আইনজীবী সমিতির গৌরবের ৫০ বছর পূর্তি অনুষ্টানের প্রধান পৃস্টপোষক, অত্র বারের সদস্য ও সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট মো.নাসির উদ্দিন খান।

প্রধান অতিথির বক্তব্যে এডভোকেট মো.নাসির উদ্দিন খান বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে বন্যায় দুস্থ ও অসহায়দের মধ্যে ত্রাণ বিতরণের কর্মসূচির অংশ হিসেবে সিলেট জেলা কর আইনজীবী সমিতির এই রকম মহতি উদ্যোগকে নিঃসন্দেহে স্বাগত জানাই। আমরা যার-যার অবস্থান থেকে শুরু করে সমাজের দুস্থ ও অসহায়  মানুষের কল্যাণে কাজ করি। আসুন দুঃসময়ে মানুষ মানুষের জন্য আমরা মানবতার কাজ করি।

সংগঠনের সভাপতি এডভোকেট মৃত্যুঞ্জয় ধর ভোলা’র সভাপতিত্বে ও সমাজ কল্যাণ সম্পাদক ও ত্রাণ বিতরণ উপ পরিষদের আহবায়ক,কর আইনজীবী মো জহিরুল ইসলাম রিপন এর পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বারের সাধারণ সম্পাদক এডভোকেট মোহাম্মদ আজিজুর রহমান,সিনিয়র কর আইনজীবী বীর মুক্তিযোদ্ধা রফিকুল হক, সাবেক সহ-সভাপতি সিরাজুল হোসেন আহমদ আলমগীর,সাবেক সহ-সভাপতি সমর বিজয় সী. শেখর, সাবেক সাধারণ সম্পাদক মো.সফিকুল ইসলাম, বারের সদস্য মো.মিজানুর রহমান মিটু, মো.জাহাঙ্গীর আলম, মো.ইফতিয়াক হোসাইন মঞ্জুু, মো.কামাল আহমদ,বাহা উদ্দিন,আ.স.ম মবিনুল হক শাহীন।

ত্রাণ বিতরণ কর্মসূচিতে এলাকাবাসীর পক্ষে সার্বিক সহযোগিতা করেন জুলফিকার আলি ভুট্টো,যুবনেতা আমিন ও রাসেল প্রমুখ।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com