1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৫:৩৫ অপরাহ্ন
Title :
ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে মৃত বেড়ে ২ হাজার ৯৫৪ দেশি-বিদেশি বিনিয়োগে বন্ধ কারখানা চালুর তাগিদ তারেক রহমানের ত্রৈমাসিক আর্থিক প্রতিবেদন বহাল, বদল আসতে পারে প্রকাশের ধরনে বাফেদার উদ্যোগে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত “তিস্তা মহাপরিকল্পনা: আঞ্চলিক সংযোগ, পানি নিরাপত্তা ও টেকসই উন্নয়নের নতুন দিগন্ত” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত জুলাইয়ে টেকনোর দাম কমায় বদলাচ্ছে স্মার্টফোন বাজার কুমিল্লায় নবাগত ডিসি রোজি আক্তারকে ফুলেল শুভেচ্ছা, বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ট্রাস্টের মতবিনিময় মাধবপুরে মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন বেকারত্ব দূরীকরণে কার্যকর কর্মসংস্থানের দাবি— বাংলাদেশ গণমুক্তি পার্টি টাঙ্গাইলে নিষ্ঠুরতার চাদর ছিঁড়ে মানবতার জয়; সন্তানেরা ছুঁড়ে দিল রাস্তায়, শতবর্ষীর আজীবনের দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রী টুকু

বর্তমানে দেশের সার্বিক পরিস্থিতি কোনোভাবেই কাম্য নয়: মাহমুদউল্লাহ

  • আপডেট : বৃহস্পতিবার, ১৮ জুলাই, ২০২৪, ৩.৩০ পিএম
  • ২০৭ Time View

গত কয়েকদিন ধরে কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সারাদেশে বিরাজ করছে অস্তিরতা। আন্দোলনকারী শিক্ষার্থীদের সমর্থন জানিয়েছেন অনেকে। তবে এই ঘটনায় নিশ্চুপ থাকার পর অবশেষে নীরবতা ভেঙেছেন জাতীয় দলে অভিজ্ঞ ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদ। দ্রুত সমাধান চেয়েছেন তিনি।

বুধবার (১৭ জুলাই) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে কোটা আন্দোলন নিয়ে পোস্ট করেন মাহমুদউল্লাহ। সেখানে তিনি লেখেন, ‘আসসালামু আলাইকুম। বর্তমানে দেশের সার্বিক পরিস্থিতি কোনোভাবেই কাম্য নয়। কারণ প্রতিটি ছাত্রছাত্রীর জীবন অমূল্য। ব্যক্তিগতভাবে আমি এই পরিস্থিতির দ্রুত সমাধান আশা করছি। আল্লাহ সবাইকে নিরাপদ রাখুন। আমিন।’

মাহমুদউল্লাহ ছাড়াও কোটা আন্দোলন ইস্যুতে সরব হয়েছেন বেশ কয়েকজন টাইগার ক্রিকেটার। দেশসেরা ওপেনার তামিম ইকবাল ফেসবুক পোস্টে লিখেছেন, ‘আপনারা জানেন, বড় ভাইয়ের অসুস্থতায় আমার পরিবারের একটা কঠিন সময় যাচ্ছে। আমিও দেশের বাইরেই আছি। তবে দেশে যা হচ্ছে, তা জেনে মনটা আরও অস্থির হয়ে উঠেছে। কোনো রক্তপাত, কোনো মৃত্যুই কাম্য নয়। তরুণরাই দেশের ভবিষ্যৎ। তাই কোনো সংঘাত নয়, আলোচনায় সমাধান হোক। এই অস্থিরতা দ্রুত কেটে যাক। দেশ ও দেশের মানুষ ভালো থাকুক।’

চলমান পরিস্থিতি বন্ধ চেয়ে জাতীয় দলের অধিনায়ক নাজমুল হাসান শান্ত লিখেছেন, ‘শিক্ষাঙ্গনে চাই না সংঘাত, আর যেন না হয় রক্তপাত। কোনও মৃত্যুই কাম্য নয়, যে কোনও উপায়েই এই রক্তপাত বন্ধ হোক। আসুক শান্তি। আমরা সবাই মিলে আমাদের বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাব।’

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com