1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২২ অপরাহ্ন
Title :
বাংলাদেশ ব্যাংকের সাথে ইসলামী ব্যাংকের ৩ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন চুক্তি আন্তর্জাতিক মানের আর্থিক প্রতিবেদন নিশ্চিত করতে ইউসিবির নতুন উদ্যোগ নড়াইলের পঞ্চগ্রাম মাধ্যমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও মতবিনিময় ১৬ দেশের অংশগ্রহণে ৩ সেপ্টেম্বর থেকে বসছে কসমেটিকস ঢাকা ২০২৬ চট্টগ্রামে ট্রাস্ট ব্যাংকের মানিলন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ বিষয়ক সম্মেলন ড. ফেরদৌস আহমদ কোরেশীর ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত বাংলাদেশে পাবজি মোবাইল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন এমআর ই-স্পোর্টস ই-সেবায় ঝামেলা কমেনি, ইউনিয়ন-উপজেলায় নাগরিকদের ভোগান্তি জুলাইয়ে ১৮০ মিলিয়ন ডলার ঋণ, পরিশোধ ৪৫৩ মিলিয়ন ডলার এনবিআরের ৩৬ অতিরিক্ত কর কমিশনারকে বদলি

গাঁজাসহ বরিশালে মাদক ব্যবসায়ী  আটক

  • আপডেট : বুধবার, ১৩ এপ্রিল, ২০২২, ৪.৩৫ পিএম
  • ২০৯ Time View


তুহিন, বরিশাল জেলা প্রতিনিধি: বরিশালের আগৈলঝাড়া উপজেলায় ২ কেজি ৬ শ গ্ৰাম গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী আটক করেছে র‌্যাব-৮। মঙ্গলবার (১২ এপ্রিল) রাতে আগৈলঝাড়া উপজেলার মোল্লাপাড়া সাহেবের হাট বাজারে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।


আটক মাদক কারবারির নাম জহরলাল চৌধুরী (৪৫)। তিনি ওই এলাকার মৃত প্রিয়লাল চৌধুরীর ছেলে। বুধবার (১৩ এপ্রিল) বেলা সোয়া ১১টায় বিষয়টি নিশ্চিত করে র‌্যাব-৮ এর মিডিয়া সেল কর্তৃপক্ষ।
র‌্যাব-৮ সিপিএসসির ডিএডি মো. এনামুল হক জানান, আটক মাদক কারবারির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের শেষে আগৈলঝাড়া থানায় পাঠানো হয়েছে। পরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠাবে আগৈলঝাড়া থানা পুলিশ।


র‌্যাব জানায়, উপজেলার মোল্লাপাড়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদক কারবারি জহরলাল চৌধুরীর নিজ দোকানের সামনে থেকে ২ কেজি ৬ শ গ্ৰাম গাঁজাসহ তাকে আটক করা হয়। আটক মাদক কারবারিকে জিজ্ঞাসাবাদে জানিয়েছে তিনি দীর্ঘদিন ধরে ওই এলাকায় মাদক কারবার করে আসছেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com