1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১১:৩৬ পূর্বাহ্ন
Title :
কুমিল্লায় সীমান্তে রহস্যময় ড্রোন কুমিল্লা সীমান্তে আওয়ামী লীগ নেতাদের অবস্থানের খবরে বিএনপির বিক্ষোভ কুমিল্লায় ভু’য়া ডাক্তার ও নানা অনিয়ম, তিন প্রতিষ্ঠানকে ১ লাখ ৭৫ হাজার টাকা জরিমানা দেশের বিভিন্ন স্থানে ক্ষতিগ্রস্ত গ্রামীণ ব্যাংকের ১০৪ শাখা-কার্যালয় বাংলাদেশ পুলিশের সদস্যদের জন্য মোটরসাইকেল অর্থায়ন সুবিধা সম্প্রসারণে কমিউনিটি ব্যাংক ও রয়্যাল এনফিল্ড অংশীদারত্ব জাতীয় প্রাণিসম্পদ পদক ২০২৬ অর্জন করল আকিজ এগ্রো ফিড এয়ার অ্যাস্ট্রার বিজনেস পার্টনার অ্যাওয়ার্ড পেল সহজ সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হত্যা মামলায় ফাঁসানোর চেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন নিজস্ব প্রযুক্তিতে স্বয়ংক্রিয় ইনওয়ার্ড রেমিট্যান্স সেবা চালু করলো দ্য প্রিমিয়ার ব্যাংক বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি মামলার তদন্ত প্রতিবেদন ৩০ ডিসেম্বর

প্রধানমন্ত্রীর সাবেক ব্যক্তিগত সহকারীর ব্যাংক হিসাব ফ্রিজের নির্দেশ

  • আপডেট : সোমবার, ১৫ জুলাই, ২০২৪, ৩.১৬ পিএম
  • ২১৭ Time View

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক ব্যক্তিগত সহকারী জাহাঙ্গীর আলম ও তার স্ত্রী কামরুন নাহার এবং তাদের স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর ব্যাংক হিসাব ফ্রিজের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। তাদের হিসাবের যাবতীয় তথ্য আগামী পাঁচ দিনের মধ্যে পাঠাতে সবগুলো ব্যাংক-আর্থিক প্রতিষ্ঠানকে নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।

বিএফআইইউ থেকে রোববার (১৪ জুলাই) ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানগুলোকে দেওয়া নির্দেশনায় বলা হয়েছে, জাহাঙ্গীর এবং তার স্ত্রীর মালিকানাধীন প্রতিষ্ঠানের নামে কোনো হিসাব থাকলে আগামী ৩০ দিনের জন্য স্থগিতের নির্দেশনা দেওয়া হলো। এছাড়া এসব ব্যক্তি ও তাদের মালিকানাধীন প্রতিষ্ঠানের নামে খোলা হিসাবের কেওয়াইসি, হিসাব খোলার ফরম, শুরু থেকে হালনাগাদ লেনদেনের তথ্য আগামী পাঁচ কর্মদিবসের মধ্যে বিএফআইইউতে পাঠানোর নির্দেশনা দেওয়া হয়েছে।

উল্লেখ্য, প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল রোববার সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে জানান, ‘আমার বাসায় কাজ করে গেছে পিয়ন, সে এখন ৪০০ কোটি টাকার মালিক। হেলিকপ্টার ছাড়া চলে না। এটা বাস্তব কথা। কী করে বানাল এই টাকা। যখন আমি জেনেছি, তাকে বাদ দিয়ে কার্ড সিজ করে আমি ব্যবস্থা নিয়েছি। এটা তো হয়। ধরার পর এগুলো চোখে আসে। তাছাড়া তো হয় না। যখনই ধরা পড়ে, তখনই আমরা ব্যবস্থা নেই। ’

তবে প্রধানমন্ত্রী কারও নাম উল্লেখ করেননি। সংবাদ সম্মেলনের পরে শুরু হয় আলোচনা সমালোচনা, এরপরই গণমাধ্যমে খবরে প্রকাশ পায় প্রধানমন্ত্রীর সাবেক ব্যক্তিগত সহকারী জাহাঙ্গীরের নাম। এরপরই বাংলাদেশ ব্যাংক তার হিসাব ফ্রিজসহ লেনদেনের যাবতীয় তথ্য চেয়ে নির্দেশনা দিয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com