1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১০:১১ পূর্বাহ্ন
Title :
পিছিয়ে পড়া নারী ও শিশুদের এগিয়ে নিতে শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানে গুরুত্ব দিতে হবে; গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ আলকুরআনের আইন-বিধান প্রতিষ্ঠায় শান্তিপূর্ণ ৩দফা কর্মসূচি ঘোষণা করেছে ইসলামী সমাজ ভিভো ওয়াই৩২: আসছে একটি নির্ভার দিনের সঙ্গী মাদকের বিরুদ্ধে কোনো তদবির চলবে না, প্রতি মন্ত্রী টুকু আলোচনা সভায় বক্তারা, ‘সমাজে শান্তি প্রতিষ্ঠায় ধর্মের ভূমিকা অপরিহার্য’ যুবদল নেতার বিরুদ্ধে মামলা, টাঙ্গাইলে পৈতৃক জমি বনাম দখলের লড়াই কোটাকোল ইউনিয়নের আয়োজনে বড়দিয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ফুডপান্ডার অতিরিক্ত কমিশন ও বিভিন্ন চার্জের প্রতিবাদে চট্টগ্রাম রেস্তোরাঁ মালিক সমিতির সিদ্ধান্ত নড়াইলে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের চাঁদাবাজির অভিযোগে কুমিল্লার ‘কানা মমিন’ গ্রেপ্তার

ডোনাল্ড ট্রাম্পের ওপর হামলায় বাংলাদেশ উদ্বিগ্ন

  • আপডেট : রবিবার, ১৪ জুলাই, ২০২৪, ৩.১০ পিএম
  • ১৯০ Time View

নির্বাচনী সমাবেশে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর বন্দুক হামলায় বাংলাদেশ উদ্বিগ্ন বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ।

বে অব বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি-সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কো-অপারেশনের (বিমসটেক) পররাষ্ট্রমন্ত্রীদের স‌ম্মেল‌নে যোগদান শেষে ভারত থেকে দেশে ফিরে রোববার (১৪ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের ব্রিফ করেন তিনি।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ডোনাল্ড ট্রাম্পের ওপর হামলায় আমরা উদ্বিগ্ন। বাংলাদেশ এ ঘটনায় নিন্দা জানিয়েছে। রাজনীতিতে সহিংসতা থাকা উচিত নয়।’

আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি জানায়, স্থানীয় সময় শনিবার (১৩ জুলাই) সন্ধ্যা সোয়া ৬টার দিকে পেনসিলভেনিয়ার বাটলারে নির্বাচনী সমাবেশে ট্রাম্পের ওপর হামলার ঘটনা ঘটে।
ঘটনার পর যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা (সিক্রেট সার্ভিস) এক বিবৃতিতে জানিয়েছে, হামলার ঘটনায় বড় ক্ষতি হয়নি, নিরাপদ আছেন ট্রাম্প।

বিবৃতিতে আরও বলা হয়, হামলাকারী সমাবেশস্থলের বাইরে একটি উঁচু স্থান থেকে মঞ্চের দিকে লক্ষ্য করে একাধিক গুলি চালায়। ঘটনার পরপরই সিক্রেট সার্ভিস প্রতিরক্ষামূলক ব্যবস্থা বাস্তবায়ন করেছে। নিরাপত্তা বাহিনীর পাল্টাগুলিতে হামলাকারী নিহত হয়েছে। এ ছাড়া গোলাগুলির ঘটনায়  সমাবেশে অংশগ্রহণকারী একজন নিহত ও দুজন গুরুতর আহত হয়েছেন। তদন্ত শুরু হয়েছে। আরও তথ্য পাওয়া গেলে প্রকাশ করা হবে। 

এদিকে হামলার ঘটনার পর এক বিবৃতি দিয়েছেন ট্রাম্পের মেয়ে ইভাঙ্কা ট্রাম্প। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক পোস্টে তিনি তার বাবা ও হামলায় হতাহতদের জন্য প্রার্থনা করায় সবাইকে ধন্যবাদ জানান।

পোস্টে দ্রুত পদক্ষেপ নেয়ায় ইভাঙ্কা সিক্রেট সার্ভিস ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, ‘আমি আমার দেশের জন্য প্রার্থনা করে যাব। বাবা তোমাকে ভালোবাসি, আজ এবং সব সময়।’

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com