রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৯:৩৫ অপরাহ্ন

সূচকের উত্থানেই লেনদেন শেষ

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : বুধবার, ১৩ এপ্রিল, ২০২২
  • ৬৫ Time View
dse-cse

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার মূল্য সূচকের কিছুটা উত্থানে লেনদেন শেষ হয়েছে। আজ ডিএসইতে টাকার অংকে লেনদেনের পরিমাণ কিছুটা কমেছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক ও লেনদেন দুটোই বেড়েছে।

ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

বুধবার ডিএসইতে ৫২৯ কোটি ৮৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে ৩ কোটি ২৫ লাখ টাকা কম। গতকাল ডিএসইতে ৫৩২ কোটি ৯৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ১০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৫৮৪ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে  ডিএসইএস বা শরীয়াহ সূচক ৪ পয়েন্ট বেড়ে  অবস্থান করছে ১ হাজার ৪৪৭ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ৮ পয়েন্ট বেড়ে  দাঁড়িয়েছে ২ হাজার ৪৪০ পয়েন্টে।

আজ ডিএসইতে ৩৮০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৩০টির, কমেছে ১৮৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৬৫টির।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)ও সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। আজ সিএসই সার্বিক সূচক সিএসপিআই ৩৭ পয়েন্ট বেড়েছে। এদিন সিএসইতে ১৮ কোটি ৯২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS