শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৮:০১ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
বিশেষ অভিযানে ২১লক্ষ ২১হাজার টাকা মূল্যের ৭০কেজি ৭০০গ্রাম গাঁজা ও গাঁজা বিক্রির নগদ ৩,৭০,৫০০/টাকা সহ ০২জন মাদক সম্রাটকে গ্রেফতার করেছে র‌্যাব-১ রাঙ্গামাটির বরকল উপজেলা জামাতের সেক্রেটারির বিরুদ্ধে চাঁদাবাজির মামলা ইতালি পাঠানোর নামে লিবিয়ায় জিম্মি ও ২২ লক্ষ টাকা আত্মসাৎ সুনামগঞ্জে মানব পাচার ট্রাইব্যুনালে মামলা কুমিল্লায় র‍্যাবের অভিযানে ৫০ কেজি গাজাসহ আটক-২ বরিশালে বাসায় ডেকে প্রেমিকাকে হত্যা, পলাতক অভিযুক্ত যুবক ইসলামী ব্যাংক ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেডের এজিএম অনুষ্ঠিত রবি এলিটে যুক্ত হলো নতুন পার্টনার, সর্বোচ্চ ১৫% পর্যন্ত ছাড়! সেমস-গ্লোবালের আয়োজনে আইসিসিবিতে চলছে তিন দিনব্যাপী আন্তর্জাতিক প্রদর্শনী আইএফআইসি ব্যাংকের একযোগে ৮টি এটিএম বুথ-এর উদ্বোধন বাস ভাড়া নির্ধারণে মালিকদের কাছে নতিস্বীকার না করায় যাত্রী কল্যাণ সমিতির অভিনন্দন

জিডিপি প্রবৃদ্ধি বেড়ে দাঁড়িয়েছে ৬.১২ শতাংশে

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : মঙ্গলবার, ৯ জুলাই, ২০২৪
  • ১৫১ Time View

সদ্য সমাপ্ত ২০২৩-২৪ অর্থবছরের তৃতীয় কোয়ার্টারের (জানুয়ারি-মার্চ ২০২৪) ত্রৈমাসিক জিডিপির হিসাব প্রাক্কলন করেছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)। বিবিএসের প্রাক্কলিত হিসাব অনুযায়ী, ২০২৩-২৪ অর্থবছরের তৃতীয় কোয়ার্টারের প্রবৃদ্ধির দাঁড়িয়েছে ৬.১২ শতাংশ। গত বছরের একই সময়ের থেকে প্রবৃদ্ধির হার বেড়েছে। পাশাপাশি কৃষি ও শিল্প খাতে সাফল্য দেখিয়েছে বাংলাদেশ।

মঙ্গলবার (৯ জুলাই) বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) ন্যাশনাল অ্যাকাউন্টিং উইং এই তথ্য প্রকাশ করেছে।

বিবিএস জানায়, ২০২৩-২৪ অর্থবছরের তৃতীয় কোয়ার্টারের হিসাব অনুযায়ী চলতি মূল্যে জিডিপির আকার ১৩ হাজার ৪৭৮ বিলিয়ন টাকা যা ২০২২-২৩ অর্থবছরের ৩য় কোয়ার্টারে ছিল ১১ হাজার ৪৪৩ বিলিয়ন টাকা। পয়েন্ট-টু-পয়েন্ট ভিত্তিতে স্থির মূল্যে ২০২৩-২৪ অর্থবছরের তৃতীয় কোয়ার্টারে প্রবৃদ্ধি হয়েছে ৬.১২ শতাংশ, যা প্রথম ও দ্বিতীয় কোয়ার্টারে ছিল যথাক্রমে ৬ দশমিক ০১ শতাংশ ও ৩ দশমিক ৭৮ শতাংশ। ২০২২-২৩ অর্থবছরে ৩য় কোয়ার্টারে প্রবৃদ্ধি ছিল ২ দশমিক ৩০ শতাংশ যা ১ম ও ২য় কোয়ার্টারে ছিল ৭ দশমিক ০৩ শতাংশ ও ৭ দশমিক ০৮ শতাংশ।

আইএমএফের কোয়াটার্লি ন্যাশনাল অ্যাকাউন্টস ম্যানুয়াল অনুযায়ী, কোনো কোয়ার্টারের জিডিপির প্রথম প্রাক্কলনের সময় হালনাগাদ সকল তথ্য-উপাত্ত বিদ্যমান থাকে না বিধায় পরবর্তীতে তা সংশোধনের প্রয়োজন হয়। ফলে পূর্ববর্তী কোয়ার্টারের প্রবৃদ্ধিতে কিছুটা পার্থক্য দেখা গেছে।

কৃষি খাত: পয়েন্ট-টু-পয়েন্ট ভিত্তিতে স্থির মূল্যে ২০২৩-২৪ অর্থবছরের তৃতীয় কোয়ার্টারে কৃষি খাতের প্রবৃদ্ধি হয়েছে ৫ দশমিক ৪৬ শতাংশ যা ১ম ও ২য় কোয়ার্টারে ছিল ১ দশমিক ০৪ শতাংশ ও ৪ দশমিক ৬৫ শতাংশ। ২০২২-২৩ অর্থবছরের ৩য় কোয়ার্টারের প্রবৃদ্ধি ছিল ১ দশমিক ৮৮ শতাংশ যা ১ম ও ২য় কোয়ার্টারে ছিল  শূন্য দশমিক ১৬ শতাংশ ও ৪ দশমিক ২২ শতাংশ।

শিল্প খাত: পয়েন্ট-টু-পয়েন্ট ভিত্তিতে স্থির মূল্যে ২০২৩-২৪ অর্থবছরের ৩য় কোয়ার্টারে শিল্প খাতের প্রবৃদ্ধি হয়েছে ৭ দশমিক ০৩ শতাংশ যা ১ম ও ২য় কোয়ার্টারে ছিল ৯ দশমিক ৬৩ শতাংশ ও ৩ দশমিক ২৪ শতাংশ। ২০২২-২৩ অর্থবছরের ৩য় কোয়ার্টারের প্রবৃদ্ধি ছিল ৪ দশমিক ৯৮ শতাংশ যা ১ম ও ২য় কোয়ার্টারে ছিল ৭ দশমিক ২৩ শতাংশ ও ১০ শতাংশ।

সেবা খাত: পয়েন্ট-টু-পয়েন্ট ভিত্তিতে স্থির মূল্যে ২০২৩-২৪ অর্থবছরের ৩য় কোয়ার্টারে সেবা খাতের প্রবৃদ্ধি হয়েছে ৪ দশমিক ৯৭ শতাংশ যা ১ম ও ২য় কোয়ার্টারে ছিল ৩ দশমিক ৭৩ শতাংশ ও ৩ দশমিক ০৬ শতাংশ। ২০২২-২৩ অর্থবছরের ৩য় কোয়ার্টারের প্রবৃদ্ধি ছিল ১ দশমিক ৪৭ শতাংশ যা ১ম ও ২য় কোয়ার্টারে ছিল ৯ দশমিক ৭২ শতাংশ ও ৬ দশমিক ৬২ শতাংশ।

জাতীয় পরিসংখ্যান সংস্থা হিসেবে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) নিয়মিতভাবে স্থূল দেশজ উৎপাদ (জিডিপি) প্রাক্কলন করে থাকে। ২০২০ সালের ২৬ নভেম্বর সরকারের নেওয়া সিদ্ধান্ত এবং পরবর্তীতে আইএমএফের পরামর্শ মোতাবেক বিবিএস ত্রৈমাসিক স্থূল দেশজ উৎপাদ প্রাক্কলনের কার্যক্রম গ্রহণ করা হয়। জাতীয় হিসাব পরিসংখ্যানকে আন্তর্জাতিক মানে উন্নীতকরণসহ অর্থনৈতিক পরিকল্পনা প্রণয়ন এবং নীতি নির্ধারণে কিউজিডিপি প্রণয়নের গুরুত্ব বিবেচনায় বিবিএস ২০১৫-১৬ থেকে ২০২২-২৩ অর্থবছর পর্যন্ত অনুমোদিত বার্ষিক জিডিপির আলোকে প্রাক্কলন করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS