1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন
Title :
আট বিভাগে ভারী বর্ষণের আভাস, পাহাড়ধসের শঙ্কা চট্টগ্রামে চট্টগ্রামসহ চার বিভাগে আকস্মিক বন্যার সতর্কবার্তা ১৭ দফা কর্মসূচিতে পুঁজিবাজারে আস্থা ফেরানোর প্রতিশ্রুতি সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দরপতনের শীর্ষে ইনটেক সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দর বৃদ্ধির শীর্ষে সি পার্ল রিসোর্ট সপ্তাহের চতুর্থ কার্যদিবসে লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং মিলস্ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সিনিয়র সহ-সভাপতি চিত্রনায়ক ডি এ তায়েবকে অতিথি গ্রুপের সংবর্ধনা ভিভো ওয়াই৫০০-এর ৮১০০ এমএএইচ ব্যাটারিতে লাইফ হবে ফুল অন! মাধবপুর টানা অতি বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ভয়াবহ নদী ভাঙন সিলেটে উবারের যাত্রা শুরু; যাতায়াত হবে আরও সহজ ও নিরাপদ

গাইবান্ধায় মোটরসাইকেল ও অটোভ্যানের সংঘর্ষে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু

  • আপডেট : শনিবার, ৬ জুলাই, ২০২৪, ১০.০৭ পিএম
  • ১৫১ Time View

স্টাফ রিপোর্টারঃ গাইবান্ধায় মোটরসাইকেল ও অটোভ্যানের সংঘর্ষে জোবায়ের রেজা জাহিদ নামের (২০) নামের এক এইচএসসি পরীক্ষার্থী নিহত হয়েছেন। এছাড়াও এ ঘটনা আহত হয়েছেন আরও একজন।

শুক্রবার (৫ জুলাই) সন্ধ্যায় পলাশবাড়ী উপজেলার মনোহরপুর এলাকায় গাইবান্ধা–নাকাইহাট সড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহত জাহিদ উপজেলার বেতকাপা ইউনিয়নের রওশনবাগ এলাকার ফিরোজ রহমানের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার সন্ধ্যায় নাকাইহাট থেকে গাইবান্ধা অভিমুখী দ্রুত গতিতে আসা একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা ধান বোঝাই একটি অটোভ্যানে ধাক্কা দিলে মোটরসাইকেলের দুই আরোহী ও ভ্যানচালক আহত হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে গাইবান্ধা জেলা হাসপাতালে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে জাহিদের মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসহাক আলী। তিনি বলেন, সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যুর খবর পেয়েছি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com