1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১১:৫৮ পূর্বাহ্ন
Title :
কুমিল্লার পুলিশ সুপারের নবনির্মিত অফিস কক্ষের উদ্বোধন করলেন- কুমিল্লায় গণপূর্তমন্ত্রী ‘মওলানা ভাসানীর বিশ্বশান্তি দর্শন’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত টাঙ্গাইলে মাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড এসএমসি’র দুই দিনব্যাপী কৃমি প্রতিরোধ ক্যাম্পেইন-এর উদ্বোধন দারুণ সব উপহার ও অফারসহ বাজারে এলো ভিভো ভি৮০ বীরগঞ্জে স্বাস্থ্য ও পুষ্টির প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে সম্মিলিত অগ্রযাত্রা ও ভবিষ্যৎ লক্ষ্য অর্জনের প্রত্যয়ে কমিউনিটি ব্যাংকের সিএসই ও সিসিইদের সঙ্গে ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহীর মতবিনিময় Price Sensitive Information (Q1) of ACME Pesticides Limited প্রথম প্রান্তিক প্রকাশ করেছে শেফার্ড ইন্ডাস্ট্রিজ প্রথম প্রান্তিক প্রকাশ করেছে দ্য পেনিনসুলা চিটাগং

ভৈরবে ট্রাকের চাকায় পিষ্ঠ হয়ে ১ মোটর সাইকেল আরোহী নিহত, চালক আটক

  • আপডেট : বৃহস্পতিবার, ৪ জুলাই, ২০২৪, ৬.৩৭ পিএম
  • ২৪৭ Time View
oplus_0

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের ভৈরবে ট্রাকের চাকায় পিষ্ঠ হয়ে হাজী শাহিন নামে এক মোটর সাইকেল আরোহী নিহত হয়েছে। এসময় ড্রাইভার পালিযে যাওয়ার চেষ্টা করলে স্থানীয় জনতার তাকে আটক করে। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ট্রাক চালককে উদ্ধার করে থানায় নিয়ে আসে।

বৃহস্পতিবার (৪ জুলাই) দুপুর ১২টার দিকে ভৈরব-ময়মনসিংহ আঞ্চলিক সড়কে উপজেলার শম্ভুপুরের পানাউল্লাহ চর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। 

নিহত ব্যক্তি হাজী শাহিন মিয় (৪৫) ভৈরব উপজেলার শিবপুর ইউনিয়নের জামালপুর মধ্য পাড়ার মৃত জজ মিয়া ছেলে। তিনি ভৈরবে পাদুকা মেটেরিয়ালের ব্যবসা করতেন। এছাড়া তিনি পাদুকা মেটেরিয়াল ব্যবসায়ী সমিতির সভাপতি ছিলেন। 

এছাড়া ঘাতক ট্রাক চালক নেত্রকোনার  দুর্গাপুর উপজেলার রহিছ উদ্দিন ছেলে সিরাজুল ইসলাম। 

প্রত্যক্ষদর্শী সিয়াম জানান, আমি আর আমরা দোকান মালিক শাহিন আমরা একটি কাজের জন্য বাজিতপুর কোর্টে গিয়েছিলাম। সেখান থেকে মোটর সাইকেল করে আমরা ভৈরবের দিকে ফিরছিলাম। আমরা যখন শম্ভুপুর আসি তখন একটি মালবাহী ট্রাক আমাদের কে চাপা দেই। তখন আমার দোকান মালিক আমাকে মোটর সাইকেল থেকে ধাক্কা দিয়ে ফেলে দিলে আমি বাঁচে যায়। কিন্তু তিনি ট্রাকের পিছনের চাকার নিচে চলে যায়।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শাহিন মিয়া বাজিতপুর থেকে ভৈরবে আসছিল। আর ট্রাক চালক নেত্রকোনা থেকে  মালবোঝায় করে ব্রাহ্মণবাড়িয়ার উদ্দেশ্যে যাচ্ছিল। তারা যখন ভৈরব-ময়মনসিংহ আঞ্চলিক সড়কের ভৈরবের শম্ভুপুরে এলাকায় আসে তখন ট্রাকটির বাম দিক দিয়ে মোটর সাইকেলটি ওভারটেক করতে চাইলে এই দুর্ঘটনাটি ঘটে। এতে শাহিন মিয়া ট্রাকের পিছনের চাকার মধ্যে চলে যায়। এছাড়া মোটর সাইকেলে থাকা আরেকজন আরোহীকে সিয়াম কে গাড়ি থেকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ায় সে বেঁচে যায়। 

ভৈরব হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) সাজু মিয়া জানান, দুর্ঘটনার কথা শুনে সেখানে পুলিশ পাঠানো হয়েছে। গাড়ি ও ড্রাইভারকে আটক করা হয়েছে। সড়ক পরিবহন আইনে মামলা দায়ের হবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com