1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৫ পূর্বাহ্ন
Title :
চুয়াডাঙ্গায় সাংবাদিকদের সঙ্গে নবাগত পুলিশ সুপারের মতবিনিময়; মাদক-চোরাচালান প্রতিরোধ, যানজট নিয়ন্ত্রণ ও জনবান্ধব পুলিশিংয়ে গুরুত্ব মাত্র ১১২ কর্মদিবসে প্রিমিয়ার ব্যাংকের ৫,৩৯০ কোটি টাকা নতুন ডিপোজিট সংগ্রহ ইসলামী ব্যাংক হাসপাতালের বিশ্ব হার্ট দিবস উদযাপন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর রিস্ক ম্যানেজমেন্ট কমিটির ৪৪তম সভা অনুষ্ঠিত নিখোঁজ ব্যক্তিদের খুঁজতে দেশজুড়ে ওয়ালটন প্লাজার টিভি স্ক্রিনে মুন অ্যালার্টের বার্তা নতুন সহযোগী কোম্পানি গঠন করবে এসিআই বার্জার পেইন্টসের ৫২৫% নগদ লভ্যাংশ বিনিয়োগকারীদের হিসাবে পাঁচ ব্রোকারেজে ক্ষতিগ্রস্ত ১৭ হাজার ৩৩২ বিনিয়োগকারী পাচ্ছেন পুরো পাওনা আল-আরাফাহ ইসলামী ব্যাংকের এজিএম ৯ নভেম্বর অবশেষে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ শিক্ষকরা অবরুদ্ধ থেকে পেলেন

২৪৯ কিমি বেগে আঘাত হানছে ঘূর্ণিঝড় বেরিল

  • আপডেট : বুধবার, ৩ জুলাই, ২০২৪, ১০.২৪ পিএম
  • ১৪১ Time View

ক্যারিবীয় কিছু দ্বীপে তাণ্ডব চালিয়ে শক্তিশালী ঘূর্ণিঝড় বেরিল আঘাত হানতে যাচ্ছে জামাইকায়। যুক্তরাষ্ট্রের জাতীয় হারিকেন সেন্টারের এক মুখপাত্র বলেছেন, অল্প সময়ের মধ্যেই (স্থানীয় সময় বুধবার, ৩ জুলাই সকালে) বেরিলের কেন্দ্রস্থল জামাইকার দক্ষিণ অংশের কাছাকাছি বা তার ওপর দিয়ে যাবে বলে আশঙ্কা করা হচ্ছে।

এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

হারিকেন সেন্টারের মুখপাত্র ড. মাইকেল ব্রেনান বলেছেন, ‘আগামী কয়েক ঘন্টার মধ্যে ক্যাটাগরি ৩ বা ক্যাটাগরি ৪ মাত্রার শক্তি নিয়ে বেরিল দ্বীপের বেশিরভাগ অংশজুড়ে প্রভাব ফেলবে।’

অর্থাৎ, এর বাতাসের গতিবেগ ঘণ্টায় সর্বোচ্চ ২৪৯ কিলোমিটার বা ১৫৫ মাইল হবে বলে জানান মাইকেল। 

তিনি বলেন, আমরা সম্ভাব্য প্রাণঘাতী ঝড়ের প্রভাবে সৃষ্ট জলোচ্ছ্বাস নিয়েও উদ্বিগ্ন… কারণ এই মাত্রার ঝড়ে স্বাভাবিকের চেয়ে ৬ থেকে ৯ ফুট (২.৭ মিটার পর্যন্ত) উচ্চতার জলোচ্ছ্বাসের শঙ্কা আছে।

বুধবার সন্ধ্যা পর্যন্ত স্থানীয়দের নিরাপদ আশ্রয়ে থাকার পরামর্শ দিয়েছেন মাইকেল ব্রেনান।

এছাড়াও, ৩০ সেন্টিমিটারের বেশি বৃষ্টিপাতের পূর্বাভাসও জানানো হয়েছে। বেরিল মোকাবিলা করতে এরই মধ্যে সতর্কতা জারি করেছে জামাইকা প্রশাসন। বাসিন্দাদের নিরাপদে থাকাসহ প্রয়োজনীয় খাদ্য ও জিনিস মজুতের নির্দেশনা দেয়া হয়েছে। 

এদিকে, বেরিলের প্রভাবে ভেনিজুয়েলাতে হতাহতের ঘটনা ঘটেছে। বেশ কয়েকজন নিখোঁজ রয়েছেন বলেও জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। অন্যদিকে, বৃহস্পতিবার থেকে দুর্বল হতে পারে হারিকেনটি। আর শুক্রবারের মধ্যে এর প্রভাব ধীরে ধীরে কমতে থাকবে। তবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। 

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com