1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ০২ মে ২০২৬, ১১:৪৪ অপরাহ্ন

৭ কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন

  • আপডেট : মঙ্গলবার, ২ জুলাই, ২০২৪, ২.৪২ পিএম

পুঁজিবাজারে তালিকাভুক্ত সাত কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন করা হয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো- ব্রাক ব্যাংক, রিলায়েন্স ইন্স্যুরেন্স, স্টাইল ক্রাফট, পিপলস ইন্স্যুরেন্স, কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স লিমিটেড, ন্যাশনাল ফিড মিল, আরএন স্পিনিং মিলস লিমিটেড, ।

ব্রাক ব্যাংকের দীর্ঘমেয়াদে ‘এএএ’ এবং স্বল্প মেয়াদে ‘এসটি-১’রেটিং হয়েছে। গত ৩১ ডিসেম্বর, ২০২৩ তারিখ পর্যন্ত নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং অন্যান্য প্রাসঙ্গিক দৃষ্টিভঙ্গির উপর ভিত্তি করে এ রেটিং নির্ণয় করা হয়েছে।

রিলায়েন্স ইন্স্যুরেন্সের দীর্ঘমেয়াদে ‘এএএ’ রেটিং হয়েছে। গত ৩১ ডিসেম্বর, ২০২৩ তারিখ পর্যন্ত নিরীক্ষিত এবং ৩১ মার্চ, ২০২৪ তারিখ পর্যন্ত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং অন্যান্য প্রাসঙ্গিক দৃষ্টিভঙ্গির উপর ভিত্তি করে এ রেটিং নির্ণয় করা হয়েছে।

স্টাইল ক্রাফটের দীর্ঘমেয়াদে ‘বিবিবি ২’ এবং স্বল্প মেয়াদে ‘এসটি-৩’রেটিং হয়েছে। গত ৩০ জুন, ২০২৩ তারিখ পর্যন্ত নিরীক্ষিত এবং ৩১ মার্চ, ২০২৪ তারিখ পর্যন্ত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং অন্যান্য প্রাসঙ্গিক দৃষ্টিভঙ্গির উপর ভিত্তি করে এ রেটিং নির্ণয় করা হয়েছে।

কন্টিনেন্টাল ইন্স্যুরেন্সের দীর্ঘমেয়াদে ‘এএ+’ এবং স্বল্প মেয়াদে ‘এসটি-১’রেটিং হয়েছে। গত ৩১ ডিসেম্বর, ২০২৩ তারিখ পর্যন্ত নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং অন্যান্য প্রাসঙ্গিক দৃষ্টিভঙ্গির উপর ভিত্তি করে এ রেটিং নির্ণয় করা হয়েছে।

আরএন স্পিনিং মিলসের দীর্ঘমেয়াদে ‘বি’ এবং স্বল্প মেয়াদে ‘এসটি-৫’রেটিং হয়েছে। গত ৩১ মার্চ, ২০২৪ তারিখ পর্যন্ত ৯ মাসের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং অন্যান্য প্রাসঙ্গিক দৃষ্টিভঙ্গির উপর ভিত্তি করে এ রেটিং নির্ণয় করা হয়েছে।

ন্যাশনাল ফিড মিলের দীর্ঘমেয়াদে ‘বিবিব -’ এবং স্বল্প মেয়াদে ‘এসটি-৪’রেটিং হয়েছে। গত ৩০ জুন, ২০২৩ তারিখ পর্যন্ত নিরীক্ষিত এবং ৩১ মার্চ ২০২৪ তারিখ পর্যন্ত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং অন্যান্য প্রাসঙ্গিক দৃষ্টিভঙ্গির উপর ভিত্তি করে এ রেটিং নির্ণয় করা হয়েছে।

পিপলস ইন্স্যুরেন্সের দীর্ঘমেয়াদে ‘এএ+’ রেটিং হয়েছে। গত ৩১ ডিসেম্বর, ২০২৩ তারিখ পর্যন্ত নিরীক্ষিত এবং ৩১ মার্চ, ২০২৪ তারিখ পর্যন্ত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং অন্যান্য প্রাসঙ্গিক দৃষ্টিভঙ্গির উপর ভিত্তি করে এ রেটিং নির্ণয় করা হয়েছে।

কোম্পানিগুলোর মাঝে আরএন স্পিনিং এবং ব্রাক ব্যাংকের ক্রেডিট রেটিং নির্ণয় করেছে ইমার্জিং ক্রেডিট রেটিং লিমিটেড। আর ন্যাশনাল ফিড মিল, পিপলস ইন্স্যুরেন্স, রিলায়েন্স ইন্স্যুরেন্সের ক্রেডিট রেটিং নির্ণয় করেছে ক্রেডিট রেটিং ইনফরমেশন অ্যান্ড সার্ভিসেস লিমিটেড। এছাড়া স্টাইল ক্রাফটের ক্রেডিট রেটিং এজেন্সি অফ বাংলাদেশ এবং কন্টিনেন্টাল ইন্স্যুরেন্সের ক্রেডিট রেটিং নির্ণয় করেছে আলফা ক্রেডিট রেটিং লিমিটেড।

Please Share This Post in Your Social Media

আরো খবর »

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com