1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১:৩৯ পূর্বাহ্ন
Title :
ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত উপায়-ফুডপান্ডা চুক্তি, লেনদেন হবে আরও সহজ দেশজুড়ে ৭ শতাধিক ওয়ালটন প্লাজায় মেডিক্যাল ক্যাম্পে ফ্রি চিকিৎসা প্রদান ইউনিলিভার বাংলাদেশের উদ্যোগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো পরিবেশ সাংবাদিকতা বিষয়ক কর্মশালা নবীনগরে সন্ত্রাস বিরোধী আইনে যুবলীগ নেতাকে গ্রেফতার নবীনগরকে মাদকমুক্ত রাখতে ভিন্নধর্মী উদ্যোগ মেয়র প্রার্থী মাসুদ রানার দেশের বাইরে উন্নত স্বাস্থ্যসেবা সুবিধা দেওয়ার লক্ষে এসবিএসি ব্যাংক পিএলসি.-এর সঙ্গে চিকিৎসা ইন্টারন্যাশনালের চুক্তি স্বাক্ষর বেইজিংয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা লেনদেনের শীর্ষে বেক্সিমকো ফার্মা দর বৃদ্ধির শীর্ষে নাহি অ্যালুমিনিয়াম

ঈদুল আযহায় অতিরিক্ত ভাড়া আদায় বন্ধের সিদ্ধান্ত যাত্রী কল্যাণ সমিতির অভিনন্দন

  • আপডেট : শনিবার, ২ মে, ২০২৬, ১০.৩৫ পিএম
  • ৫৬ Time View

ঢাকা: ০২ মে, শনিবার ২০২৬
পবিত্র ঈদুল আযহায় বাসে অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সিদ্ধান্তকে যুগান্তকারী ও ঐতিহাসিক আখ্যা দিয়ে স্বাগত জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি।

আজ ০২ মে শনিবার সন্ধ্যায় দেশের গণমাধ্যমে প্রেরিত এক বার্তায় বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোঃ মোজাম্মেল হক চৌধুুরী বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি কর্তৃক তাদের বিভিন্ন জেলা শাখা ও ইউনিট শাখার বিভিন্ন বাসে আসন্ন পবিত্র ঈদুল আযহায় অতিরিক্ত ভাড়া আদায় না করার নির্দেশনাকে স্বাগত জানিয়ে বাস মালিক সমিতি নেতৃবৃন্দকে এমন অভিনন্দন জানান।

বিবৃতিতে বলা হয়, দেশের অর্থনৈতিক অবস্থার চরম দুঃসময়ে বাস মালিকদের এমন সিদ্ধান্ত দেশের সাধারণ মানুষের প্রতি তাদের দায়বদ্ধতার বহিঃপ্রকাশ। যা তাদের হারানো গৌরব, ঐতিহ্য ও মর্যাদা ফিরিয়ে আনবে। তিনি এই সিদ্ধান্ত বাস্তবায়নে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি পাশে থাকবে উল্লেখ করে পরিবহনখাত সংস্কার, নানাবিধ সমস্যা নিরসন, শিল্পখাত ঘোষণার বাস্তবায়নে সরকারের আন্তরিক সহযোগিতা কামনা করেন। তিনি ঈদযাত্রায় যেসব রুটে একমুখী যাত্রী হয় সেসব রুটের তালিকা করে টোল মওকুপ, অগ্রাধিকার ভিত্তিতে নিরবিচ্ছন্ন জ্বালানি তেল সরবরাহের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য সরকারের সংশ্লিষ্টদের প্রতি জোর দাবী জানান।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com