1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ০৩ মে ২০২৬, ১১:১৭ অপরাহ্ন
Title :
সপ্তাহের প্রথম কার্যদিবসে লেনদেনের শীর্ষে ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স ব্যাংক মাধবপুরে মহাসড়ক দখল করে রিক্সার দাপট যানজটে ভোগান্তি ও দুর্ঘটনার ঝুঁকি বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে বাংলাদেশ প্রেস ইউনিটির মুক্ত সভা ঢাকায় বিওয়াইডির সবচেয়ে বড় শোরুম উদ্বোধনের পাশাপাশি গাড়ি হস্তান্তর আইএফআইসি ব্যাংক ও আকিজ রিসোর্স এর মধ্যে ক্যাশ ম্যানেজমেন্ট বিষয়ক চুক্তি স্বাক্ষর দারাজ ৫.৫ মেগা ইদ সেল: গিভঅ্যাওয়ে ও বিশেষ সব অফারে এই ঈদে দারাজের দারুণ চমক ডাসকো ফাউন্ডেশনের ‘সাওয়াব’ প্রকল্প উদ্বোধন, বরেন্দ্র অঞ্চলে নিরাপদ পানির টেকসই সমাধানে নতুন উদ্যোগ রূপগঞ্জে এসএসসি পরীক্ষার্থী অভিভাবকদের সাথে আবু মাসুমের মতবিনিময়  ও শিক্ষা বিষয়ক ক্যাম্পেইন, খাদ্য বিতরণ আলমডাঙ্গায় আইসক্রিম তৈরিতে কাপড়ের রং ব্যবহার; অবৈধ আইসক্রিম ফ্যাক্টরিকে ৫০ হাজার টাকা জরিমানা চুয়াডাঙ্গায় ১২ হাজার প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণে এমপি রাসেল

গাইবান্ধায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা

  • আপডেট : বৃহস্পতিবার, ২৭ জুন, ২০২৪, ১০.১২ এএম
  • ১৪৯ Time View

নিজস্ব প্রতিবেদকঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় বিয়ের দাবিতে প্রেমিক তৌহিদ মণ্ডলের বাড়িতে অবস্থান নিয়েছেন প্রেমিকা। বিয়ে না করলে প্রেমিকের বাড়ি থেকে জীবিত বের হবেন না বলেও হুমিকি দিয়েছে মেয়েটি। বুধবার (২৬ জুন) সকাল থেকে মেয়েটি তৌহিদ মণ্ডলের বাড়িতে রয়েছেন। 

তৌহিদ মণ্ডল উপজেলার দরবস্ত ইউনিয়নের ফকিরপাড়া গ্রামের তজু মণ্ডলের ছেলে।

মেয়েটি জানান, তৌহিদ মণ্ডলের তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। গত ২১ জুন তৌহিদ মণ্ডল বিয়ের কথা বলে মোবাইল ফোনে তাকে ডেকে নেয়। এরপর তারা দুই জন পালিয়ে যান। বিভিন্ন জায়গায় তারা স্বামী-স্ত্রীর মতো জীবনযাপন করেন। এক পর্যায়ে বিয়ে করতে তালবাহানা শুরু করে তৌহিদ মণ্ডল। এরপর তিনি তৌহিদ মণ্ডলের বাড়িতে অবস্থান নেন। 

তিনি আরও বলেন, ‘বিয়ে না করলে আমি এই বাড়ি থেকে জীবিত বের হবো না।’

এ বিষয়ে জানতে চাইলে তৌহিদ মণ্ডলের পরিবারের কেউ কথা বলতে রাজি হননি।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আলম শাহ বলেন, ঘটনাস্থলে একজন সহকারী পুলিশ পরিদর্শক পাঠানো হয়েছে। তিনি ফিরে এলে বিস্তারিত জেনে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

Please Share This Post in Your Social Media

আরো খবর »

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com