শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৮:০০ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
অসুস্থ মির্জা আব্বাসকে দেখতে হাসপাতালে তারেক রহমান স্বাধীনতা দিবস উপলক্ষে স্মৃতিসৌধ এলাকায় প্রবেশে সীমাবদ্ধতা রূপগঞ্জে প্রয়াত যুবদল নেতা দেলোয়ার হোসেন ভূঁইয়া`র বিদেহী আত্মার মাগফেরাত কামনায় স্মরণ সভা, দোয়া মাহফিল ও ইফতার অনুষ্ঠিত ১৭ বছরের জটিলতা কাটাতে কাজ করবে সরকার: এ্যানি ঈদে নিরাপদ ট্রেনযাত্রা নিশ্চিত করতে ব্যবস্থা: রেলপথমন্ত্রী মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন স্পিকার ও ডেপুটি স্পিকার শুরু হলো ঈদ ফেরত যাত্রার ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি ঈদ উপলক্ষে মহাসড়কে ভারী যান চলাচলে নিষেধাজ্ঞা এমটবের নির্বাচিত সভাপতি রবি আজিয়াটার এমডি জিয়াদ সাতারা জনগণের প্রত্যাশা পূরণে সংসদকে কার্যকর করার আহ্বান তারেক রহমান-এর

এবাদতও জায়গা করে নিলেন নিউজিল্যান্ডের বর্ষসেরা

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : মঙ্গলবার, ১২ এপ্রিল, ২০২২
  • ১০৬ Time View

বাংলাদেশের সর্বশেষ নিউজিল্যান্ড সফরে ক্রাইস্টচার্চ টেস্টের দ্বিতীয় ইনিংসে এবাদত হোসেনকে আউট করেছিলেন রস টেলর। আর উইকেট নেয়া সেই বলটি ছিল টেলরের আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ বল। কিউইদের ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা এই ব্যাটার নিজের আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারের ইতি টেনেছেন উইকেট নিয়ে। নিশ্চিতভাবেই এটা তার ক্যারিয়ারের সেরা মুহুর্তগুলোর একটি। এবার কিউই দর্শকদের ভোটে নিউজিল্যান্ড ক্রিকেটে গত বছরের সেরা মুহুর্ত নির্বাচিত হয়েছে এটি।

তিনদিন ব্যাপী নিউজিল্যান্ড ক্রিকেট অ্যাওয়ার্ডসের প্রথম দিনে বিভিন্ন ক্যাটাগরিতে ২০২১ সালের বর্ষসেরা পুরস্কার ঘোষণা করেছে নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি)। পরবর্তী দুই দিনে আরও বেশ কিছু ক্যাটাগরির পুরস্কার ঘোষণা করবে দেশটির ক্রিকেট বোর্ড।

এদিকে টেলরের সেই মুহূর্তটি ছিল ক্রাইস্টচার্চে। সেই টেস্টে জয়ের দ্বারপ্রান্তে ছিল নিউজিল্যান্ড। জয়ের জন্য কিউইদের প্রয়োজন ছিল এক উইকেট। বাংলাদেশের দ্বিতীয় ইনিংসে নতুন বল নেয়ার বাকি তখন এক ওভার। এমন সময় অধিনায়ক টম ল্যাথাম বল তুলে দিলেন ক্যারিয়ারের শেষ টেস্ট খেলতে নামা টেলরের হাতে।

ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে বাংলাদেশের কফিনে শেষ পেরেকটা মারলেন টেলরই। তার ওভারের তৃতীয় বলে এবাদত তুলে মারতে গেলে টম ল্যাথামের হাতে ধরা পড়েন। আর তাতেই অলআউট বাংলাদেশ।

টেলরের ১৫ বছরের টেস্ট ক্যারিয়ারের শেষটা হলো ভিন্ন রূপে। ক্যারিয়ারজুড়ে ব্যাটার হিসেবে সুনাম কুড়ানো এই কিউই নিজের আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ বলে উইকেট নিলেন। নিউজিল্যান্ডের ক্রিকেট ভক্তদের কাছে এই ঘটনা ছিল গত বছরের সেরা মুহুর্ত। এদিকে প্রথম দিনে নিউজিল্যান্ডের বর্ষসেরা টি-টোয়েন্টি ক্রিকেটারের স্বীকৃতি পেলেন ট্রেন্ট বোল্ট। আর বর্ষসেরা নারী ক্রিকেটারের স্বীকৃতি পেলেন সোফি ডিভাইন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS