1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ০৩ মে ২০২৬, ১১:১৯ অপরাহ্ন
Title :
সপ্তাহের প্রথম কার্যদিবসে দর বৃদ্ধি শীর্ষে মীর আক্তার সপ্তাহের প্রথম কার্যদিবসে লেনদেনের শীর্ষে ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স ব্যাংক মাধবপুরে মহাসড়ক দখল করে রিক্সার দাপট যানজটে ভোগান্তি ও দুর্ঘটনার ঝুঁকি বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে বাংলাদেশ প্রেস ইউনিটির মুক্ত সভা ঢাকায় বিওয়াইডির সবচেয়ে বড় শোরুম উদ্বোধনের পাশাপাশি গাড়ি হস্তান্তর আইএফআইসি ব্যাংক ও আকিজ রিসোর্স এর মধ্যে ক্যাশ ম্যানেজমেন্ট বিষয়ক চুক্তি স্বাক্ষর দারাজ ৫.৫ মেগা ইদ সেল: গিভঅ্যাওয়ে ও বিশেষ সব অফারে এই ঈদে দারাজের দারুণ চমক ডাসকো ফাউন্ডেশনের ‘সাওয়াব’ প্রকল্প উদ্বোধন, বরেন্দ্র অঞ্চলে নিরাপদ পানির টেকসই সমাধানে নতুন উদ্যোগ রূপগঞ্জে এসএসসি পরীক্ষার্থী অভিভাবকদের সাথে আবু মাসুমের মতবিনিময়  ও শিক্ষা বিষয়ক ক্যাম্পেইন, খাদ্য বিতরণ আলমডাঙ্গায় আইসক্রিম তৈরিতে কাপড়ের রং ব্যবহার; অবৈধ আইসক্রিম ফ্যাক্টরিকে ৫০ হাজার টাকা জরিমানা

কুড়িগ্রামে পুরোহিত ও সেবাইতদের দক্ষতা বৃদ্ধিকরণ প্রকল্পের ৯ দিন ব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন

  • আপডেট : শনিবার, ২২ জুন, ২০২৪, ২.৪৫ পিএম
  • ২৫৮ Time View

কুড়িগ্রাম জেলা প্রতিনিধি: কুড়িগ্রাম হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্ট, ধর্ম বিষয়ক মন্ত্রনালয়ের আয়োজনে “ধর্মীয় ও আর্থ-সামাজিক প্রেক্ষাপটে পুরোহিত ও সেবাইতদের দক্ষতা বৃদ্ধিকরণ প্রকল্প” (২য় পর্যায়) -এর আওতায় কুড়িগ্রাম জেলায় সম্মানিত সবাইতদের ৯ দিন ব্যাপী “সামাজিক মূল্যবোধ, কৃষি ও বনায়ন, গৃহপালিত গবাদী পশু পালন” বিষয়ক প্রশিক্ষণের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলার পুলিশ সুপার আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম।

হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সম্মানিত ট্রাস্টি বীর মুক্তিযোদ্ধা উদয় শংকর চক্রবর্ত্তী এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন, কুড়িগ্রামের পৌর মেয়র মোঃ কাজিউল ইসলাম, কুড়িগ্রাম পূজা উদযাপন পরিষদের সভাপতি রবি বোস, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি এস এম ছানালাল বকসী, সাধারণ সম্পাদক অলক সরকার, পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক দুলাল চন্দ্র রায়, দক্ষিণ মিস্ত্রি পাড়া পূজা মন্ডপের সভাপতি শ্যামল ভৌমিক।

অনুষ্ঠানে সাম্প্রদায়িক সম্প্রীতির সুনিপুণ ও সুদৃঢ় বন্ধনে কুড়িগ্রাম পৌরসভাধীন দক্ষিণ পাড়া সার্বজনীন কালী মন্দিরে বিভিন্ন থানার সেবাইতদের সাথে বাল্যবিবাহ, ইভটিজিং, মাদক, সন্ত্রাসবাদ, সাম্প্রদায়িক সম্প্রীতি সহ সমসাময়িক নানাবিধ আইনশৃঙ্খলা বিষয়ে আলোচনা করেন কুড়িগ্রাম জেলার পুলিশ সুপার আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম।

পুলিশ সুপার তার বক্তব্যে বলেন কুড়িগ্রাম জেলা পুলিশ মাদক, ইভটিজিং আইন শৃঙ্খলা পরিপন্থী কাজের সাথে যারা জড়িত তাদের বিরুদ্ধে সার্বক্ষণিক অভিযান অব্যাহত রেখেছে। এ সময় তিনি ইভটিজিং ও মাদক নির্মূলে হিন্দু ধর্মালম্বী পুরোহিত ও সেবাইত দের সহযোগিতা কামনা করেন।

একই সাথে কুড়িগ্রামে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় সকলে মিলে সম্মিলিত ভাবে প্রগাঢ়বন্ধনে দৃঢ়ভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। পুলিশ সুপার দ্ব্যর্থহীন ভাবে অভয় দিয়ে বলেন, কুড়িগ্রামে যদি কেউ ধর্মীয় বন্ধনে আঘাত করে বা আঘাতের অপচেষ্টা করে, তার বিরুদ্ধে আইনের কঠোর প্রয়োগ, যে কোন মূল্যে নিশ্চিত করা হবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com