1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৬ পূর্বাহ্ন
Title :
চুয়াডাঙ্গায় সাংবাদিকদের সঙ্গে নবাগত পুলিশ সুপারের মতবিনিময়; মাদক-চোরাচালান প্রতিরোধ, যানজট নিয়ন্ত্রণ ও জনবান্ধব পুলিশিংয়ে গুরুত্ব মাত্র ১১২ কর্মদিবসে প্রিমিয়ার ব্যাংকের ৫,৩৯০ কোটি টাকা নতুন ডিপোজিট সংগ্রহ ইসলামী ব্যাংক হাসপাতালের বিশ্ব হার্ট দিবস উদযাপন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর রিস্ক ম্যানেজমেন্ট কমিটির ৪৪তম সভা অনুষ্ঠিত নিখোঁজ ব্যক্তিদের খুঁজতে দেশজুড়ে ওয়ালটন প্লাজার টিভি স্ক্রিনে মুন অ্যালার্টের বার্তা নতুন সহযোগী কোম্পানি গঠন করবে এসিআই বার্জার পেইন্টসের ৫২৫% নগদ লভ্যাংশ বিনিয়োগকারীদের হিসাবে পাঁচ ব্রোকারেজে ক্ষতিগ্রস্ত ১৭ হাজার ৩৩২ বিনিয়োগকারী পাচ্ছেন পুরো পাওনা আল-আরাফাহ ইসলামী ব্যাংকের এজিএম ৯ নভেম্বর অবশেষে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ শিক্ষকরা অবরুদ্ধ থেকে পেলেন

মধ্য আমেরিকায় ভারি বৃষ্টিতে ৩০ জনের প্রাণহানি

  • আপডেট : শনিবার, ২২ জুন, ২০২৪, ২.৪০ পিএম
  • ১৯২ Time View

মধ্য আমেরিকার কয়েকটি দেশে ভারি বৃষ্টিপাতে অন্তত ৩০ জনের মৃত্যু হয়েছে। শুক্রবার (২১ জুন) এই তথ্য জানিয়েছেন স্থানীয় কর্মকর্তারা।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানায়, ভারি বৃষ্টিপাতে বাড়িঘর ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন হাজার হাজার মানুষ। অবিরাম বৃষ্টিতে নদী প্লাবিত হয়ে ভেসে গেছে জনপদ। কয়েকটি স্থানে ভূমিধসও হয়েছে। এতে অন্তত ৩০ জনের প্রাণহানি হয়েছে।

মধ্য আমেরিকার ঘনবসতিপূর্ণ দেশ সালভাদোরান। শুক্রবার দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে, দেশটিতে মৃতের সংখ্যা এখন পর্যন্ত ১৯ জন। এদের মধ্যে ছয়টি শিশু রয়েছে। এছাড়াও ৩ হাজারের বেশি মানুষ অস্থায়ী আশ্রয়কেন্দ্রে রয়েছেন।

এদিকে গুয়াতেমালার কর্তৃপক্ষ জানিয়েছে, শুক্রবার দেশটিতে ভারি বৃষ্টিপাতে ১০ জনের মৃত্যু হয়েছে। এ সময় সেখানকার প্রায় ১১ হাজার মানুষকে নিরাপদে সরিয়ে নেয়া হয়েছে।

প্রতিবেশী দেশ হন্ডুরাসে এক জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এছাড়াও সরিয়ে নেয়া হয়েছে ১ হাজার ২০০ জনের বেশি মানুষকে। বৃষ্টিতে দেশটির বিভিন্ন এলাকায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে, ধ্বংস হয়ে গেছে ২২টি বাড়ি।

মেক্সিকোর কর্তৃপক্ষ আগেই দেশটির অধিকাংশ অংশ জুড়ে ভারি বৃষ্টি এবং প্রশান্ত মহাসাগরীয় ও আটলান্টিক উপকূলের অংশ জুড়ে মুষলধারে বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছিল।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com